আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দমন নয়, ভিন্নমতকে স্বাগত জানাবেন আনোয়ার ইব্রাহিম

দমন নয়, ভিন্নমতকে স্বাগত জানাবেন আনোয়ার ইব্রাহিম

আনোয়ার ইব্রাহিম ও মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোটের অংশ হিসেবে আনোয়ার ইব্রাহিম ভিন্নমতকে দমন না করে তা স্বাগত জানানোর অঙ্গীকার করেছেন। যেটি তার দেশে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছে বলে তিনি জানান। চলতি সপ্তাহে একটি গণমাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে আনোয়ার বলেন, পাকাতান হারাপান জোট এবং এর চার দলের মধ্যে ঊর্ধ্ব-স্তরে খুব সামান্য শ্রেণি-বিন্যাস বা অনুক্রম ছিল– যা ৯ মে’র সাধারণ নির্বাচনে বারিসান ন্যাশনাল জোট থেকে বিশাল পার্থক্য গড়ে দিয়েছে।

বারিসান ন্যাশনাল ‘ইউনাইটেড মালে ন্যাশনাল অর্গানাইজেশন’ বা ‘উম্মু’ দ্বারা প্রভাবিত ছিল এবং তাদের সঙ্গে বৃহত্তর জোট গঠনইসাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পরাজয়ের মূল কারণ বলে কিছু সমালোচক মনে করছেন। কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহিম তার পিপলস জাস্টিস পার্টির সদর দফতরে ৪৫ মিনিটের সাক্ষাত্কারে বলেন, ‘পাকাতান হারাপানের মধ্যে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশ মালে ন্যাশনাল অর্গানাইজেশন ও বারিসান ন্যাশনাল থেকে সম্পূর্ণ ভিন্ন।’

বারিসান ন্যাশনালের ছোট ছোট পার্টির বিষয়ে আনোয়ার বলেন, ‘মালে ন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃত্বপরায়ণ নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং এতে অন্যরা আরো অনুগত ও ভীরু। কিন্তু পাকাতান জোটে আমরা সবাই সমান।’প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার প্রথম মেয়াদে বারিসান ন্যাশনাল পার্টির নেতা হিসাবে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত শক্ত হাতে মালয়েশিয়াকে শাসন করেন। তার বিরুদ্ধেও স্বৈরাচারী শাসনের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আনোয়ার বলেন, ‘মাহাথির মোহাম্মদ ভিন্নমত গ্রহণের এই রাজনৈতিক সাংস্কৃতিকে মেনে নিয়েছেন ও নিজের মধ্যে বিশাল পরিবর্তন এনেছেন।’

তিনি বলেন, ‘আপনি যখন তরুণদের সঙ্গে ডিল করবেন, তখন আপনাকে তাদের বুঝতে হবে, তাদের সুযোগ দিতে হবে। যদিও সবসময় তাদের সঙ্গে একমত হওয়া সহজ নয়। মাঝে মাঝে আমিও অসম্মতি প্রকাশ করি।এমনকি নুরুল ইজাহাও (আনোয়ারের কন্যা) আমার সঙ্গে এ বিষয়ে একমত পোষণ করে।’
নুরুল ইজাহা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আনোয়ার ইব্রাহিম কারাগারে যাওয়ার পর থেকে তার আসন থেকে নুরুল ইজাহা নির্বাচিত হয়ে আসছেন।

আনোয়ার বলেন,‘কিন্তু এটি একটি ভিন্ন প্রজন্ম। আপনি যদি তাদের সাফল্য দেখতে চান, তাহলে অবশ্যই তাদের সুযোগ করে দিতে হবে।’যাইহোক, আনোয়ার ইব্রাহিম এখন মাহাথিরের স্থান দখলের অপেক্ষায় আছেন। আগামী ১০ জুলাই মাহাথির ৯৩ বয়সে পা রাখবেন। পাকাতান হারাপান জোট তার ঘোষণাপত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে আনোয়ার দুই বছরের মধ্যে মহাথিরের স্থলাভিষিক্ত হবেন।

সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম ক্ষমতা হস্তান্তরের বিস্তারিত পরিকল্পনার বিষয়ে বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে, তিনি স্পষ্টকরে বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হিসাবে প্রার্থী হবেন।তিনি বলেন, ‘যদি আল্লাহ চায় এবং স্বাস্থ্য ভাল রাখেন, তবে পরবর্তী নির্বাচনে আমি নেতৃত্ব দিতে চাই।’

দেশের অন্তর্নিহিত বর্ণবাদী রাজনীতিতে – বারিশান ল্যাশানলের প্রধান দলগুলি সাম্প্রদায়িক ছিল। এ ব্যাপারে আনোয়ার বলেন, বর্ণবাদী রাজনীতির প্রথার অবসান হবে বলে আমি আশাবাদী। তিনি বলেন, ‘এজন্য অবশ্যই সময় লাগবে। এখানে সংবেদনশীলতা এখনও বিরাজমান রয়েছে।’

 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত