আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিজ হাতে মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

নিজ হাতে মেঝে পরিষ্কার করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

অন্য কোনো নেতা হলে কী করতেন? অন্য কেউ তা পরিষ্কার করবে তা ভেবে চলে যেতেন।

রাজনীতিবিদরা কেবল সমস্যা তৈরি করেন, সমাধান করেন না, এমন মতামত অনেকের। কিন্তু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে সমাধানে বিশ্বাসী। তাই হাত থেকে কাপ পড়ে গিয়ে যখন মেঝেতে কফি ছড়িয়ে পড়ল, তখন তিনি নিজেই মেঝে পরিষ্কার শুরু করলেন।

৫ জুন, মঙ্গলবার এই ঘটনার ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

হাতে এক কাপ কফি আর কিছু কাগজপত্র নিয়ে তড়িঘড়ি পার্লামেন্টের ভেতর দিয়ে হাঁটছিলেন মার্ক রুটে। হঠাৎ তার হাত থেকে কাপটা পড়ে মেঝেতে ছড়িয়ে গেল কফি।

অন্য কোনো নেতা হলে কী করতেন? নিঃসন্দেহে অন্য কেউ তা পরিষ্কার করবে তা ভেবে কফি ফেলে রেখেই চলে যেতেন। তা করেননি মার্ক রুটে। সাথে সাথেই তিনি কাপ এবং তার ঢাকনা তুলে ফেলে দেন। এরপর পাশে দাঁড়ানো এক পরিষ্কারকর্মীর হাত থেকে ঘর মোছার লাঠি (মপ) নিয়ে নিজেই কফিটুকু পরিষ্কার করতে শুরু করেন। মার্ক রুটের উদ্দেশ্য ভালো হলেও তিনি আদতে মেঝে পরিষ্কার করতে তেমন পটু নন। ফলে শেষ দিকে পরিষ্কারকর্মীরা তাকে হাতে ধরে দেখিয়ে দেন কী করে মেঝে পরিষ্কার করতে হয়।

এই ভিডিওটি ৪ জুন প্রথম টুইটারে প্রকাশ করেন এক কূটনৈতিক সিস ভ্যান বিক। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। রাজনীতিবিদ হয়েও এমন কাজ করার জন্য মার্ক রুটেকে সাধুবান জানান অনেকেই। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত