আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চুমুর বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করলে পদত্যাগ করব : দুর্তেতে

চুমুর বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করলে পদত্যাগ করব : দুর্তেতে

 দক্ষিণ কোরিয়ায় সফরকালে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে প্রবাসী এক ফিলিপিনো নারী শ্রমিকের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, যথেষ্ঠ সংখ্যক নারী ওই ঘটনার প্রতিবাদ এবং স্বাক্ষর করে পিটিশন দাখিল করলে তিনি পদত্যাগ করবেন।

দুতের্তে গত রোববার মঞ্চে সেই চুমুর ঘটনাকে ‘সম্পূর্ণ বিনোদন’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি অনুষ্ঠানে হাজির ফিলিপিনো বিশেষজ্ঞদের একটু বিনোদন দেওয়ার জন্যই তিনি এটি করেছেন।

দক্ষিণ কোরিয়া থেকে ফেরার পর মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে দুতের্তে বলেছেন, ‘যদি যথেষ্ঠ সংখ্যক নারী… আমি মনে করি এখানে যতজন উপস্থিত আছেন তারা সবাই যদি আমার পদত্যাগ দাবি করে একটি পিটিশনে স্বাক্ষর করেন তাহলে আমি পদত্যাগ করব।’

তিনি বলেছেন, দাভাও শহরের মেয়রের দায়িত্ব পালন থেকে শুরু করে প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত নারীদের চুমু দেওয়াটা তার স্টাইল ছিল।

তিনি বলেন, ‘আমার মেয়র থাকার দিনগুলোতে প্রচারণার সময় আমি প্রত্যেক নারীকে ঠোঁটে চুমু দিতাম।’

গত রোববার দক্ষিণ কোরিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এক নারীকে মঞ্চে ডেকে নেন দুতের্তে এবং তাকে চুমু দেওয়ার জন্য প্রভাবিত করেন। ওই নারী প্রথমে ইতস্তত করলেও পরে দুতের্তের ঠোঁচে চুমু দেন। এসময় উপস্থিত লোকজন উল্লাস প্রকাশ করে, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ায় কর্মরত ফিলিপিনো শ্রমিক। কিন্তু এই ঘটনাকে ‘একজন নারীবিদ্বেষী প্রেসিডেন্টের বিরক্তিকর নাটক’ বলে মন্তব্য করেছে ফিলিপাইনের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী গ্যব্রিয়েলা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত