আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১০

কেনিয়ায় বিমান বিধ্বস্তে নিহত ১০

কেনিয়ায় একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজের দুদিন পর বৃহস্পতিবার কেনিয়ার মধ্যাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। খবর এএফপি, দ্য হিন্দু।

বিমান সংস্থা ইস্ট আফ্রিকান সাফারি এয়ার এক্সপ্রেসের মঙ্গলবার দুপুরের দিকে দেশটির পশ্চিমাঞ্চলের কিতালে শহর থেকে উড্ডয়নের পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বিমানসংস্থা সাফারি এয়ার এক্সপ্রেস ও কেনিয়া সরকার বলছে, বিধ্বস্ত বিমানটির ১০ আরোহীর সবাই মারা গেছেন।

কেনিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখ্য সচিব পল ম্যারিনগা বলেছেন, এটা দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে বিমানের কেউ বেঁচে নেই। যাত্রী ও বিমানের ক্রুদের পরিবারকে এ ব্যাপারে জানানো হয়েছে। আমরা এই দুঃখজনক পরিণতির জন্য সত্যিই ব্যথিত এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি।

বৃহস্পতিবার সকালের দিকে এনজাবিনি শহরের আবেরডেয়ারস পর্বতে সাফারি এয়ার এক্সপ্রেসের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পায় একটি নজরদারি বিমান। পরে দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা।

বিমানটি কেনিয়ার পশ্চিমাঞ্চলের কিতালে শহর থেকে উড্ডয়নের পর ৮০ মিনিট পর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। নাইরোবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল বিমানটির।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত