আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাজীব গান্ধীর কায়দায় মোদিকে হত্যার পরিকল্পনা!

রাজীব গান্ধীর কায়দায় মোদিকে হত্যার পরিকল্পনা!

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কায়দায় নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে মাওবাদীরা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চিঠিপত্র থেকে এমন তথ্য মিলেছে বলে বৃহস্পতিবার আদালতে জানিয়েছে পুনে পুলিশ। খবর জি নিউজের।

নিষিদ্ধ সিপিআই-মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত পাঁচজনকে বুধবার গ্রেপ্তার করে পুলিশ। ভীমা-কোরেগাঁও জাতি হিংসায় এই পাঁচজনের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- দলিত নেতা সুধীর ধাওয়ালে, আইনজীবী সুরেন্দ্র গাডলিং, মহেশ রউত, সোমা সেন ও রোনা উইলসন।

দায়রা আদালতে পুলিশ জানিয়েছে, দিল্লির সমাজসেবী রোনা উইলসনের ঘর থেকে চিঠি উদ্ধার হয়েছে। ৮ কোটি টাকায় এম-৪ রাইফেল ও চার লাখ রাউন্ড গুলি কেনা এবং রাজীব গান্ধীর মতো ঘটনার কথা উল্লেখ রয়েছে চিঠিতে। চিঠি উদ্ধৃত করে সরকারি আইনজীবী উজ্জ্বলা পাওয়ার বলেন, আমরা রাজীব গান্ধীর মতো ঘটনার কথা ভাবছি। এটা আত্মঘাতীর মতো মনে হচ্ছে, আমরা ব্যর্থ হতে পারি। তবে আমাদের প্রস্তাব বিবেচনা করে দেখা উচিত দলের।

ওই চিঠি প্রকাশ করেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, ‘কমরেড প্রকাশ, লাল সালাম...হিন্দু ফ্যাসিস্টকে হারানোই আমাদের একমাত্র লক্ষ্য ও আশঙ্কা। গোপন সেল ও অন্যান্য সংগঠনের নেতারাও এই বিষয়টি নিয়ে ভাবিত। দেশজুড়ে সমমনা রাজনৈতিক দল, সংখ্যালঘু প্রতিনিধিদের একত্রে আনার চেষ্টা করছি আমরা। আদিবাসীদের জীবন বিপন্ন করছে মোদির নেতৃত্বাধীন ফ্যাসিস্টরা। বিহার ও পশ্চিমবঙ্গে হারলেও ১৫টিরও বেশি রাজ্যে সরকার গঠনে সমর্থ হয়েছেন মোদি। এই গতিতে চলতে থাকলে সবদিক থেকে বেকায়দায় পড়বে দল। মোদি জামানা শেষ করার জন্য পোক্ত পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন কর্নেল কিসান ও অন্যান্য প্রবীণ কমরেডরা।'

চিঠিটি এক বছর আগে লেখা বলে জানা গেছে। এরমধ্যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তিসগড়ের মতো মাওবাদী প্রভাবিত রাজ্যে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযুক্তদের আইনজীবীর অবশ্য দাবি, চিঠিটি ভুয়া। তার মক্কেলদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এই চিঠি নিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের কাজ করছে।আদালতে বিচার চলছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালতই।

তবে চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তার কথায়, আমি এটাকে একেবারে মিথ্যা বলবো না। কিন্তু এটা মোদির পুরনো কৌশল। মুখ্যমন্ত্রী থাকার সময় থেকে যখনই তার জনপ্রিয়তা নিম্নমুখী হয়েছে, তাকে হত্যার পরিকল্পনার খবর ছড়িয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা উচিত।

এদিকে বিজেপি নেতা নলিন কোহলি বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নকশালরা চাপে রয়েছে। এই ধরনের লোকদের যোগ রয়েছে মূলধারার দলগুলোর সঙ্গে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত