আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারতে ধূলিঝড়-বজ্রপাতে নিহত ২৬

ভারতে ধূলিঝড়-বজ্রপাতে নিহত ২৬

ভারতের উত্তর প্রদেশে ধূলিঝড় ও বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে শনিবার মহারাষ্ট্রে আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর প্রদেশ সরকারের মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, শুক্রবার রাতে উত্তর প্রদেশের ১১টি জেলায় ধূলিঝড় ও বজ্রপাত আঘাত হানলে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে জৌনপুর ও সুলতানপুরে ৫ জন করে ১০ জন, উন্যাও জেলায় ৪ জন, চান্দৌলি ও বেরাইচে তিন করে ৬ জন, রায়বেরিলিতে ২ জন এবং মির্জাপুর, সিতাপুর, আমেথি, প্রতাবগড়ে একজন করে মোট ৪ জন।

এসব জেলার পাশাপাশি কনৌজ জেলাও ঝূলিঝড়ে আক্রান্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

হতাহতদের পরিবারে দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে সব জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এতে কোনো শৈথিল্য সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত