আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অভিবাসন প্রত্যাশীদের বন্দরে নামতে দিচ্ছে না ইতালি

অভিবাসন প্রত্যাশীদের বন্দরে নামতে দিচ্ছে না ইতালি

ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ৬২৯ অভিবাসন প্রত্যাশীকে বহনকারী জাহাজকে বন্দরে ভীড়তে দিচ্ছে না ইতালি। দেশটির নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি এ নির্দেশ দিয়েছেন।

ডানপন্থি দল দ্য লিগের নেতা মাত্তিও জানিয়েছেন, এর শরণার্থীকে মাল্টার আশ্রয় দেওয়া উচিৎ, তার দেশের নয়। মাত্তিওর দল নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বলেছিল, ক্ষমতায় গেলে তারা অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে কঠোর অবস্থান নেবে।

মাল্টা জানিয়েছে, জার্মান দাতব্য সংস্থা এসওএস মেডিটারিয়ান লিবিয়ার জলসীমা থেকে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে, যার অর্থ হচ্ছে এটা ইতালির বিচারিক এখতিয়ারের ভেতরে পড়ে।

এসওএস মেডিটারিয়ান জানিয়েছে, তাদের পরিচালিত জাহাজ একুয়ারিয়াসকে ইতালির উপকূলীয় উদ্ধার সমন্বয় কেন্দ্র ইতালি থেকে ৩৫ কিলোমিটার দূর এবং মাল্টা থেকে ২৭ কিলোমিটার দূরের বর্তমান অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিল।

এসওএস মেডিটারিয়ানের মুখপাত্র মাথিল্ড অভিল্লাইন জানিয়েছেন, লিবিয়া উপকূল থেকে ছয়টি ভিন্ন অভিযান চালিয়ে এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে ৬২৯ জন লোককে নিরাপদে বন্দরে নামিয়ে দেওয়া কিন্তু তারা এখন একুয়ারিয়াসে রয়েছে। এদের মধ্যে গত রাতে আমরা যাদেরকে উদ্ধার করেছি তাদের অবস্থা গুরুতর।’

জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা এ ঘটনায় সম্পৃক্ত ‘দেশ ও কর্মকর্তাদের’ দ্রুত সংকটের সমাধান ও অভিবাসীদের একুয়ারিয়াস থেকে বন্দরে নিরাপদে অবতরণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত