আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিউজিল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো হিজাবি তরুণী

নিউজিল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতায় প্রথমবারের মতো হিজাবি তরুণী

নিউজিল্যান্ডের মরিসভিলের ২০ বছর বয়সী মুসলিম তরুণী সুন্দরী প্রতিযোগিতার গৎবাধাঁ নিয়ম ভাঙ্গতে চলেছেন। উত্তর নিউজিল্যান্ডের এই তরুণী ‘মিস ইউনিভার্স নিউজিল্যান্ড’ প্রতিযোগিতার প্রথম হিজাব পরিহিত প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

‘রেডিও নিউ জিল্যান্ড’ এর রিপোর্টে বলা হয়, মালয়েশিয়ায় জন্ম নেয়া নূরুল শামসুল নিজেকে একজন দৃঢ় চেতার মেয়ে হিসেবে বর্ণনা করেছেন। ২০১৮ সালের প্রতিযোগিতার শীর্ষ ২০ প্রতিযোগীদের একজন হিসেবে স্থান পেয়েছেন।

শামসুল জানান, মাত্রই তিন বছর আগে তিনি হিজাব পরিধান শুরু করেন এবং বলেছিলেন যে তার পরিবার এটি পরতে তাকে কখনো কোনো চাপ দেয়নি।

মুসলিম নারীদেরকে কিছু দিতে পারলে তিনি নিজেকে গর্বিত মনে করবেন বলে জানিয়েছেন।

শামসুল রেডিও নিউজিল্যান্ডকে বলেন, ‘সম্ভাব্য হয়রানির কারণে অনেক মুসলিম মেয়ে হিজাব পরিধান করতে ভয় পান। আমি আশা করি, এই প্রতিযোগিতায় আমার হিজাব পরিধান, সেসব মেয়েদের মনে কিছু হলেও আস্থা জাগাবে। হিজাব পরিধান করা ঠিক আছে, আপনি হিজাবের মধ্যেই সৌন্দর্য দেখতে পাবেন।’

শামসুল তার ব্লগ ‘দ্য গার্ল ইন দ্য রেড ওয়াইন স্কারফ’ এ লিখেছেন, তিনি অন্যদের কাছ থেকে বৈধতা পাওয়ার জন্য কিংবা তার সৌন্দর্যকে জাহির করতে প্রতিযোগিতায় প্রবেশ করেননি, বরং একজন ব্যক্তি হিসেবে তার নিজেকে বিকশিত করতে এবং এই উপায়ে মেয়েদের ক্ষমতায়নে সহায়তা করার জন্যই তার এখানে আসা।
মিস ইউনিভার্স নিউ জিল্যান্ড ২০১৮ এর চূড়ান্ত প্রতিযোগিতা ৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত