আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের সাথে বৈঠকের পর আবারো চীনে কিম

ট্রাম্পের সাথে বৈঠকের পর আবারো চীনে কিম

আবারো চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আজ মঙ্গলবার বেইজিং পৌঁছান কিম। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করবেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চলতি বছর এ নিয়ে তৃতীয়বারের মতো চীন গেলেন কিম। গত ১২ জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার নেতা কিম। সিঙ্গাপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কিমের সফরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তিনি সেখানে দুই দিন অবস্থান করবেন। আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিমের এ চীন সফর প্রসঙ্গে দুই দেশের কোনো বার্তা সংস্থাই আগে থেকে কোনো ধারণা দেয়নি। চীনে কিমের এর আগেরবারের সফরগুলোর ব্যাপারেও জানা যায় তার সফর শেষ হওয়ার পরে।

সিঙ্গাপুরের ওই ঐতিহাসিক বৈঠকে কোরিয়া উপদ্বীপ থেকে পারমাণবিক কর্মসূচি বন্ধে কাজ করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। এ ব্যাপারে চুক্তিতে সইও করেন ট্রাম্প ও কিম। সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের একটি হোটেলে কিম ও ট্রাম্প একান্তে বৈঠক করেন। বৈঠক শেষে দুজনকেই হাসিমুখে বের হতে দেখা যায়।

ওই বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে চীন। দেশটি উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত