আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘কপট ও স্বার্থপর’ উল্লেখ করে সেটি থেকে বেরিয়ে গেলো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৯জুন) যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ভাষায় সংস্থাটি ধারাবাহিকভাবে ইসরায়েল বিরোধী ও এটির সংস্কার সম্ভব নয়। এদিকে অধিকার কর্মীরা বলছে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত বিশ্বব্যাপী মানবাধিকারের অগ্রসর বাধাগ্রস্ত করবে। খবর রয়টার্সের।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি যখন এমন ঘোষণা দিচ্ছিলেন তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কাউন্সিলকে সংস্কার করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করার জন্য রাশিয়া, চীন, কিউবা ও মিশরের সমালোচনাও করেন মার্কিন এই কূটনীতিক। একইসঙ্গে যেসব দেশের যুক্তরাষ্ট্রের সমমনা মূল্যবোধ রয়েছে এবং ওয়াশিংটনকে এ ব্যাপারে উৎসাহ জুগিয়ে আসছে, অথচ ‘স্থিতাবস্থা চ্যালেঞ্জ করতে অনিচ্ছুক’ তাদেরও সমালোচনা করেছেন হ্যালি।

ভেনেজুয়েলা, চীন, কিউবা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর নাম উল্লেখ করে হ্যালি বলেন, কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর দিকে দেখুন। মৌলিক মানবাধিকারের প্রতি অধিকাংশ দেশেরই ভয় পাওয়ার মতো অসম্মান রয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের নাম উল্লেখ করেননি। ইয়েমেন যুদ্ধে বেসামরিক ব্যক্তিদের হত্যার দায়ে কাউন্সিলে সৌদি আরবের সদস্যপদ স্থগিত করার দাবি জানিয়ে আসছে অধিকার গ্রুপগুলো।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আন্তর্জাতিক কয়েকটি অঙ্গীকার থেকে বেরিয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র। ওই তালিকায় সবশেষ যুক্ত হলো জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। এর আগে যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায়।

এদিকে গেলো এপ্রিল থেকে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসন যখন ‘জিরো টলারেন্স’ অবস্থানের কারণে সমালোচিত হচ্ছে এমন এক সময় এই ঘোষণা দিলো ওয়াশিংটন। হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ব্যক্তিকে তাদের সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার ঘটনায় এমনকি মুখ খুলেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সোচ্চার হয়েছেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশও।

অন্যদিকে ‘বিবেকবর্জিত’ এই নীতি স্থগিত করতে সোমবার ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান জেইদ রা’দ আল হুসেইন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত