আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজা উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে : জাতিসংঘ মহাসচিব

গাজা উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘গাজা উপত্যকায় সহিংসতা চরম মাত্রায় পৌঁছেছে। এর ফলে ওই উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’

গুতেরেস ইসরায়েল ও হামাসকে ২০১৪ সালের অস্ত্রবিরতির প্রতি পুনরায় আস্থা স্থাপন করতে অনুরোধ জানান।

বিভিন্ন সংবাদ সংস্থার হাতে আসা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে দেখা যায়, গত ৩০ মার্চ গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর আগ্নেয়াস্ত্র ব্যবহারে বাকরুদ্ধ হয়েছেন গুতেরেস।

গুতেরেস জানান, সেনাবাহিনীর ব্যবহার হলো শেষ পন্থা। এটি ব্যবহারের আগে সর্বোচ্চ সংযম প্রদর্শন সকলের দায়িত্ব।

মঙ্গলবার জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন পরিষদে পাঠানো হয়।

গুতেরেস বলেন, ‘বিক্ষোভ প্রদর্শনকালে নিরাপত্তাবাহিনী কর্তৃক শিশু, সুনির্দিষ্ট সাংবাদিক ও চিকিৎসা সহায়তাকারীদের হত্যা অগ্রহণযোগ্য। তাদেরকে অবশ্যই মৃত্যু কিংবা নির্যাতনের ভয়ের ঊর্ধ্বে কাজ করতে দিতে হবে।’

গুতেরেসের এমন প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত