আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ইসরাইলের ৪৫ রকেট হামলা

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ইসরাইলের ৪৫ রকেট হামলা

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ৪৫টি রকেট ও মর্টারশেল ছুঁড়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল। ওইসব হামলার জবাবেই তারা গাজায় হামলা চালিয়েছে দেশটি।

ইসরায়েলি সেনাবাহিনীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গাজা থেকে ইসরায়েলে ৪৫টি রকেট ও মর্টার শেল ছোড়া হয়েছে। পাল্টা জবাবে বুধবার গাজায় হামাস সংশ্লিষ্ট ২৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় হামাসের একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গাজা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে গাজার ইসরায়েল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তারা ইসরায়েলে তাদের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার চেয়ে বিক্ষোভে নামে। ওই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত