আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বায়ু দূষণে বুদ্ধি কমে!

বায়ু দূষণে বুদ্ধি কমে!

তীব্র বায়ু দূষণের সাথে মানুষের বুদ্ধি কমে যাবার সম্পর্ক থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। চীনের পিকিং ইউনিভার্সিটি ও আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা নতুন এ তথ্য জানিয়েছেন। 

বিবিসির খবরে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৪ পর্যন্ত গত চার বছরে দশ বছর বয়স থেকে এরচেয়ে বেশি ২০ হাজার মানুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। গবেষকরা মনে করছেন এই ফলাফল বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে যুক্তিসঙ্গত। কারণ বিশ্বজুড়ে শহরাঞ্চলের ৮০ শতাংশ মানুষই অনিরাপদ বায়ু দূষণের মধ্যে বসবাস করছে।

গবেষকরা বলছেন, বায়ু দূষণের শিকার ব্যক্তিদের গণিত এবং মৌখিক কিছু পরীক্ষা দেয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল তাদের বুদ্ধিমত্তা যাচাই করা। কিন্তু দেখা যায় যেসব দেশ বেশি বায়ু দূষণের শিকার সেসব দেশের পরীক্ষার্থীরা ভালো করতে পারেনি।

ইয়েল স্কুল অব পাবলিক হেলথের গবেষক শি চেন বলেন, গবেষণায় আমরা যেসব নমুনা সংগ্রহ করেছি তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন বয়সের মানুষের উপর বায়ু দূষণ কতটা প্রভাব ফেলে।

তিনি বলেন, তাদের বুদ্ধিমত্তা যাচাই করার জন্য ২৪টি গণিত এবং ৩৪টি শব্দ চিহ্নিত করার প্রশ্ন দেয়া হয়েছিল। এর আগের গবেষণায় দেখা যায় যে বায়ু দূষণের কারণে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা আগের গবেষণার ফলাফলের সাথে এই গবেষণার ফলাফল মিলে গেছে। যারা বায়ু দূষণের শিকার হচ্ছেন তাদের মগজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বায়ুতে যেসব দূষণ কণিকা থাকে সেগুলো ছোট রাস্তা দিয়ে সরাসরি মগজে গিয়ে পৌঁছে। দূষণের শিকার অনেকের মাঝে মানসিক সমস্যাও তৈরি করতে পারে। এদের মধ্যে অনেকে মানসিক চাপে ভুগতে থাকে।

এলএবাংলাটাইমস/এলএস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত