আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

সুস্থতার জন্যে প্রতিদিন ১০হাজার কদম

সুস্থতার জন্যে প্রতিদিন ১০হাজার কদম

গুনে গুনে ঠিক ১০০০০ কদম। বুঝতে পারছেন না এটা কী? আগেকার দিনের ডাক্তারেরা বলতেন সকাল-বিকাল মর্নিং আর ইভিনিং ওয়াক করার কথা। এতেই নাকি শরীর থাকবে একেবারে চাঙ্গা ও মেজাজ থাকবে চনমনে। কিন্তু তাই বলে স্টেপ গুনে গুনে হাঁটা কেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে? আসলে এখন সময় বদলেছে। সেই সঙ্গে বিজ্ঞানও বেশ উন্নতির পথে। আর তার উপর তো নতুন আবিষ্কার হয়েছে স্মার্ট ওয়াচ নামক যন্ত্রটি। তাই বর্তমানে চিকিৎসকেরা বলছেন শুধু হাঁটলেই চলবে না, হিসেব কষে নাকি হাঁটতে হবে। আর এই হিসেবে নাকি দিনে কম করে ১০০০০ কদম ফেলতেই হবে। নইলে মিলবে না উপকার।

তবে এই ১০০০০ কদম নানাভাবে নেওয়া সম্ভব। গবেষণা বলছে বাড়ির মা-বউরা যদি সারাদিন অল্পবিস্তর বাড়ির কাজ সারার পাশাপাশি আবার হাটে-বাজারে দৌড়াদৌড়ি এবং ৩০ মিনিট মর্নিং বা ইভিনিং ওয়াক করে ফেলে তাহলেই জমবে খেল। বাড়িতে সিঁড়ি থাকলে সেখান দিয়েও ১০০০০ বার ওঠা-নাম করলেও দেবে কাজ। কিন্তু কেন এতো দৌঁড়াদৌঁড়ি?

১. অতিরিক্ত ওজনের জন্যে দাওয়াই ডায়েট মেনে খাওয়া-দাওয়া ও দৈনিক ১০০০০ স্টেপ অতিক্রম করা। এক সমীক্ষায় দেখা গেছে যে টানা ৮ সপ্তাহ ধরে নিয়ম মেনে হাঁটলে ওজন কমানোটা কোনো বিশাল চ্যালেঞ্জ আর নয়। আর সেই সঙ্গেই স্থূলতার মতো সমস্যাও চোখের নিমেষে হবে উধাও।

২. চিকিৎসকেদের মতে নিয়মিত হাঁটলে নাকি মস্তিষ্ক থাকে সচল আর রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই ব্রেনের বিশেষ কিছু অংশ এতটাই সক্রিয় হয়ে ওঠে যে মস্তিষ্কের কার্য ক্ষমতা বেড়ে যায় অস্বাভাবিক হারে। আর একবার ব্রেন পাওয়ার বেড়ে গেলে স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি যেমন বাড়বে তেমন মনোযোগ ক্ষমতার উন্নতিও হবে চোখে পড়ার মতো।

৩. যারা দিনের বেশিরভাগ সময় নিয়মিত একটু হাঁটাহাঁটি করে, তাহলে কোনো ধরণের হৃদ রোগ হওয়ার আশঙ্কা যায় কমে। নিয়মিত ১০০০০ স্টেপ নিলে আমাদের আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

শেয়ার করুন

পাঠকের মতামত