আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মুখের ত্বকে ভাঁজ পড়লে কী করবেন

মুখের ত্বকে ভাঁজ পড়লে কী করবেন

শারীরিক সৌন্দর্য ধরে রাখতে শরীরের প্রতিটি অংশের যত্নের প্রয়োজন। ত্বকের তো আরো বেশি। কিন্তু অযত্ন, অবহেলায় কারো কারো মুখের ত্বক কুঁচকে যায়, হয়ে পড়ে নিষ্প্রাণ। এমন ঘটনা আজকাল ৩০ থেকে ৩৫- এর কোটার অনেক নারীরই হচ্ছে।

৩০- এর পর পরই অনেক মেয়ের ঠোঁটের পাশে দাগ, কপালের চামড়ায় ভাঁজ পড়ে যাচ্ছে। এতে করে বয়সের থেকেও বেশি বয়স্ক দেখাচ্ছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর অন্যতম কারণ হলো, ত্বকের ভুল যত্ন। অল্প বয়সে ত্বকে ভাঁজ পড়ার এমন বেশ কিছু কারণ আছে, যা হয়তো চিন্তাও করেননি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-


ভুল মেকআপ:

সৌন্দর্য সচেতন নারীরা মেকআপ করতে পছন্দ করেন। কিন্তু সে মেকআপটা ঠিকঠাক করতে পারেন না অনেকেই। কেউ কেউ চোখ প্রায় কপালে তুলে কাজল পড়েন, মাসকারা বা আইলাইনার লাগানোর অভ্যাসও আছে অনেকের। এর ক্ষতিকর প্রভাবে কপালের চামড়া কুঁচকে যায় বহু ক্ষেত্রে। মেকআপ তোলার সময়েও অনেকে এমন কাজটা করে থাকেন। এমনটা নিয়মিত চলতে থাকলে ভাঁজ তো কপালে পড়বেই। তাই মেকআপ করা ও মেকআপ তোলার সঠিক পদ্ধতি জানতে হবে। ভুল মেকআপ করা থেকে বিরত থাকুন।

রোদ থেকে সাবধান:

রোদ যে ত্বকের ক্ষতি করে সে কথা সবারই কমবেশি জানা। অনেকেই আছেন রোদে বের হলে সহজে তাকাতে পারেন না। চোখ বন্ধ হয়ে আসে কিংবা বেশি আলোয় তাকালেই চোখ পিটপিট করেন, তারা অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। মুখের ত্বক কুঁচকে যাওয়া এটাও একটা কারণ। গবেষণায় দেখা গেছে এমন অনেক নারীরই হয়। চোখ বেশি আলো সহ্য করতে পারে না। এর নিয়মিত প্রভাবে মুখের ত্বকে ভাঁজ পড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

বদঅভ্যাস বদলে ফেলুন:

ব্যক্তিগত কিছু বদঅভ্যাসের কারণেও মুখের ত্বকে অনাকাঙ্খিত ভাঁজ পড়ে। কেউ কেউ যেকোনো ছোটখাটো কথায় ইচ্ছাকৃত ভাবে নানা রকম মুখভঙ্গি করে থাকেন বা ভ্রু কুঁচকে যায় কথায় কথায় অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস-এসব এক সময় বদঅভ্যাসে পরিণত হয়ে যায়। যার কারণে ভাঁজ পড়ে চামড়ায়। বিশেষ করে কপালে এবং মুখের চারপাশে দাগ পড়ে যেতে পারে খুব কম বয়সে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত