আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

স্মার্টফোন ব্যবহারে চোখের সমস্যা এড়াতে যা করবেন

স্মার্টফোন ব্যবহারে চোখের সমস্যা এড়াতে যা করবেন

দিন যত যাচ্ছে, স্মার্টফোনের ব্যবহার তত বাড়ছে। করোনাকালে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে বহু গুণ। কিন্তু অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার বিপদ ডেকে আনতে পারে-কমে যেতে পারে দৃষ্টিশক্তি। স্মার্টফোন ব্যবহারে একটু সতর্ক হলে এ সমস্যা এড়ানো সম্ভব। স্মার্টফোনের আলো থেকে চোখের বাঁচাতে করণীয়গুলো নিচে দেওয়া হলো-

• অ্যান্টি গ্লেয়ার প্রোটেকটর ব্যবহার করুন। এতে চোখের ওপর ক্ষতিকারক ব্লু-রে-এর প্রভাব কম পড়বে। চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমবে।

• বারবার চোখের পলক ফেলুন। তাতেও চোখে ভিজে থাকবে। আধা ঘণ্টা অন্তর পরিষ্কার পানির ঝাপটা দিয়ে চোখ ধুয়ে নিন।

• ২০ মিনিট টানা ফোনের দিকে তাকিয়ে থাকলে, তার পরে অন্তত ২০ সেকেন্ড ধরে ২০ ফুট দূরের কিছুর দিকে তাকান।

• পারলে ফোনের অক্ষরের মাপ বড় করে নিন। তাতে চোখের ওপর চাপ কম পড়বে। ফোনের ব্রাইটনেসও কমিয়ে রাখুন।

• ফোনের পর্দায় যত ধুলো ও ময়লা থাকে, ততই চোখের ওপর চাপ বাড়ে। তাই ফোনের পর্দা নিয়মিত পরিষ্কার করুন।

• চোখের একেবারে কাছে ফোন ধরবেন না। অন্তত ১৬-১৭ ইঞ্চি দূরত্ব রেখে ধরুন। তাতেও চোখে কম চাপ পড়বে।

• সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা— যখনই চোখের ন্যূনতম সমস্যা হবে, চিকিৎসকের পরামর্শ নিন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত