আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অতিরিক্ত মিষ্টি শিশুদের স্মৃতিশক্তি কমায়

অতিরিক্ত মিষ্টি শিশুদের স্মৃতিশক্তি কমায়

চকলেট পছন্দ করেনা এমন শিশু হয়তো পাওয়াই যাবেনা। কেবল চকলেটই নয়, আইসক্রিম, ক্যান্ডি ও অন্যান্য মিষ্টিজাতীয় খাবার বাচ্চাদের অনেক পছন্দের। বাইরে গেলেই তাদের এগুলো চাই। আবার এমনিতেও অনেকে এসব খাবার প্রতিদিনই একটু বেশি করেই খেয়ে থাকে।

ছোট বলে আমরা তাদের এই বেশি মিষ্টি খাওয়ার বিষয়টিকে তেমন গুরুত্বের সাথে দেখিনা। কিন্তু মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া পরবর্তীতে বিপদের কারণ হতে পারে।

নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি মিষ্টি খেলে তা ডায়াবেটিস, ওবেসিটির মতো শারীরিক সমস্যা ডেকে আনতে পারে, হতে পারে দাঁতের সমস্যাও। কিন্তু নতুন এই সমীক্ষা বলছে, এসবের পাশাপাশি মিষ্টি পানীয় স্মৃতিশক্তিতেও প্রভাব ফেলতে পারে। যা শুরুতে বোঝা না গেলে বয়স বাড়লে সামনে আসতে পারে।

ট্রান্সলেশনাল সাইকিয়াট্রিতে প্রকাশিত সমীক্ষাটি বলছে, গাট মাইক্রোবায়োম, বিভিন্ন ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রোঅরগ্যানিজম যে ভাবে স্টমাকে ও ইন্টেসটাইনে বাড়ে, তা পরে ব্রেনের একটা নির্দিষ্ট অংশে প্রভাব ফেলে।

সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের মতে, মিষ্টি জাতীয় পানীয় আমেরিকান ডায়েটে অ্যাডেড সুগারের অন্যতম উৎস। এই দেশের দুই তৃতীয়াংশ মানুষ প্রতিদিন এই সুগার ডায়েটের উপরে নির্ভরশীল।

ইউএসসি ডারনসাইফ কলেজ অফ লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক ও নিওরো গবেষক স্কট কানোস্কি বলেন, বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে ডায়েট ও ব্রেন ফাংশনের মধ্যে একটা সম্পর্ক আছে। আর এটা নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই দেখা গিয়েছে এই বিষয়টি।

নতুন এই সমীক্ষায় কানোস্কি ও জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, মেমোরি ফাংশন বা স্মৃতিশক্তির সঙ্গে মিষ্টি জাতীয় খাবারের সরাসরি যোগসূত্র রয়েছে। তারা পরীক্ষার জন্য প্রাপ্তবয়স্ক ইঁদুরদের মিষ্টি জাতীয় খাবার দেন, যে ধরনের খাবার মানুষ পানীয় হিসেবে পান করে।

এভাবে এক মাস পরীক্ষা করার পর দু'ভাবে তাদের স্মৃতিশক্তি পরীক্ষা করা হয়। একটিতে দেখা হয়, হিপোক্যামপাসের পরিস্থিতি অর্থাৎ কোন অংশে ব্রেনের প্রভাব পড়েছে ও অন্যটিতে দেখা হয়, ওই অংশ স্মৃতিশক্তিকে কি ভাবে নিয়ন্ত্রণ করছে, যাকে পেরিফেরাল কনটেক্সট বলা হয়।

গবেষণা বলছে, মিষ্টিজাতীয় খাবার তাদের ব্রেইনে প্রভাব ফেলে। তাদের গাট মাইক্রোবায়োমে পরিবর্তন আসে। পরীক্ষার পর বোঝা যায়, যে ইঁদুররা সাধারণ পানি পান করেছিল এক মাস, তাদের থেকে যারা মিষ্টি পানীয় পান করেছে, তাদের স্মৃতিশক্তি কমেছে।

তাই আজই আপনার শিশুর মিষ্টিজাতীয় খাবারের দিকে নজর দিন। পরিমাণের চেয়ে বেশি মিষ্টি না দেয়াই ভালো। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত