আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শীতে খাদ্যতালিকায় যা রাখবেন

শীতে খাদ্যতালিকায় যা রাখবেন

শীতকালে বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে হাঁচি, কাশি, সর্দি, জ্বরসহ ঠাণ্ডাজনিত নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে সুস্থ থাকতে ভূমিকা রাখতে পারে কিছু পানীয় ও খাবার।

♦ শীতে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার সমস্যা বেশি দেখা দেয়। ঠাণ্ডা আবহাওয়ায় পানি পানের প্রবণতা কমে যায়। এ সময় অনেকে কম পানি পান করেন, যা ঠিক নয়। এ সময় বেশি করে পানি পান করা প্রয়োজন। নরমাল পানি সমস্যা মনে করলে একটু উষ্ণ পানি পান করুন। পানি আপনার শরীরকে সর্বোত্তমভাবে কাজ করতে সাহায্য করে এবং আপনার অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ডিহাইড্রেশনের কারণে আপনার শরীরের তাপমাত্রা কমে যায়, যা হাইপোথার্মিয়া হতে পারে। সাতসকালে সাধারণত পিপাসা লাগে না। এ সময় মন না চাইলেও নিয়ম করে পানি পান করতে হবে।

♦ শরীরকে উষ্ণ রাখতে এই শীতে ধোঁয়া ওঠা মসলা চা কিংবা কফির জুড়ি মেলা ভার। পাশাপাশি রাখতে পারেন বিভিন্ন সবজি ও চিকেন দিয়ে তৈরি স্যুপ। দিনের সব ক্লান্তি মুছে ফেলতে দিনের শেষ ভাগে রাখতে পারেন এক গ্লাস কুসুম গরম দুধ।

♦ শরীরের উষ্ণতা বজায় রাখতে মসলা একটি কার্যকর উপাদান। আদা, জিরা, গোলমরিচ ও দারচিনি ইত্যাদি আমাদের চা, স্যুপ বা যেকোনো তরকারিতেও ব্যবহার করা যেতে পারে। জিরা দীর্ঘ সময়ের জন্য আপনার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে।

♦ খাবারের পর অল্প পরিমাণে গুড় খাওয়া যেতে পারে। এটি হজমশক্তির উন্নতিতে সাহায্য করে এবং আপনাকে উষ্ণ রাখে।

♦ আয়ুর্বেদ অনুসারে, দেশি ঘি হলো সবচেয়ে সহজে হজমযোগ্য চর্বিগুলোর মধ্যে একটি, যা রান্নার পাশাপাশি তরকারিতে স্বাদ বাড়াতে ব্যবহৃত হয়। ঘি শীতকালে আপনাকে উষ্ণ রাখে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

♦ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ত্বকের রুক্ষতা দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন বিটা-ক্যারোটিনসমৃদ্ধ খাবার (উজ্জ্বল রঙের সবজি, গাজর, পালংশাক), ভিটামিন-এ সমৃদ্ধ খাবার (জাম্বুরা, কলিজা, টমেটো), ভিটামিন-ই জাতীয় খাবার (কাঠবাদাম, পেস্তাবাদাম, বিচি জাতীয় খাবার, চিনাবাদাম, সবুজ শাক-সবজি), ভিটামিন-সি জাতীয় খাবার (টকজাতীয় ফল, মরিচ, টমেটো, ব্রকোলি) ইত্যাদি।

♦ প্রতিদিন পান করুন লাল চা ও গ্রিন টি। এতে থাকা পর্যাপ্ত অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে।

বর্জন করুন

অতিরিক্ত লবণ, চিনিজাতীয় খাবার, ভাজাপোড়া, ডুবো তেলে ভাজা খাবার, ভুনা খাবার, প্রক্রিয়াজাত খাবার, ট্রান্সফ্যাট-জাতীয় খাবার, বাইরের অস্বাস্থ্যকর খাবার, সিগারেট, আইসক্রিম, নানা প্রকার সফট ড্রিংকস ইত্যাদি এড়িয়ে চলুন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত