আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শরীরে দুর্গন্ধ, সমাধান মিলবে যেসব খাবারে

শরীরে দুর্গন্ধ, সমাধান মিলবে যেসব খাবারে

শীত কিংবা গরম। অনেকেরই বছরজুড়ে শরীরে দুর্গন্ধের সমস্যা থাকে। এ কারণে মাঝে মধ্যেই অনেক জায়গাতেই অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে বডিস্প্রে, পারফিউম জাতীয় সুগন্ধি ব্যবহার করেন। এতে সাময়িকভাবে দুর্গন্ধ দূর হলেও একটু পর আবার শরীর থেকে দুর্গন্ধ বের হয়।

বিশেষজ্ঞরা বলেছেন, ঘাম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অপরিচ্ছন্ন থাকা, হরমোনাল ইমব্যালেন্স, শারীরিক অসুস্থতা ছাড়াও নানা কারণে শরীরে দুর্গন্ধ হতে পারে। ঘরোয়া কিছু উপায়ে শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখা যায়। এমন কিছু খাবার আছে, যেগুলো প্রতিদিন খেলে শরীরের দুর্গন্ধ কমে যায়।

গ্রিন টি : গ্রিন টি ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়। গ্রিন টি-তে মধু মিশিয়ে প্রতিদিন দুই কাপ করে পান করুন।

সাইট্রাস ফল : পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস উষ্ণ গরম লেবু পানি বা তাজা কমলালেবুর রস পান করুন।

মেথি : মেথিও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন অপসারিত করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো পানি পান করুন।

এলাচ : যে কোনও রান্নায় এলাচ পড়লে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, পাশাপাশি শরীরের দুর্গন্ধও দূর করে।

শাকসবজি : দৈনন্দিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া খুবই উপকারী। বিশেষজ্ঞদের মতে, পালং শাকে উচ্চ মাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলো প্রতিরোধ করে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত