আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

লেবুর আরও যত ব্যবহার

লেবুর আরও যত ব্যবহার

খাবারে চমৎকার স্বাদ ও সুঘ্রাণ নিয়ে আসে সাইট্রাস ফল লেবু। শুধু কি তাই? গৃহস্থালি পরিচ্ছন্নতা থেকে শুরু করে রূপচর্চা- সবখানেই রয়েছে লেবুর দাপুটে বিচরণ। জেনে নিন লেবুর কিছু উপকারি ব্যবহার।

১. মাছ, মাংস কিংবা আদা-রসুন কাটার পর হাত থেকে গন্ধ যেতে চায় না। ১ কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে হাত ধুয়ে ফেলুন। গন্ধ দূর হবে। লেবু ফালি করে হাতে কচলে নিলেও উপকার পাবেন।

২. ফ্রিজে দুর্গন্ধ হলে লেবুর রসে বেশ এক টুকরো তুলা ডুবিয়ে রেখে দিন ফ্রিজের ভেতরে। দুর্গন্ধ দূর হবে সহজেই।

৩. বিভিন্ন ফেস প্যাকে লেবু ব্যবহার করতে পারেন। ত্বকের বলিরেখা ও রোদে পোড়া দাগ দূর করে লেবু। পাশাপাশি ত্বকে নিয়ে আসে জৌলুস।

৪. চাল সেদ্ধ হওয়ার আগে তাতে এক চা চামচ লেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত সুগন্ধি এবং ঝরঝরে হবে।

৫. লেবুর খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মোরব্বা।

৬.চপিং বোর্ডে বিভিন্ন সবজির গন্ধ? লেবুর সাহায্যে খুব সহজেই দূর করতে পারবেন এ ধরনের গন্ধ। চপিং বোর্ডের উপর লবণ ছিটিয়ে দিন। এবার লেবুর টুকরা ভালো করে ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন চপিং বোর্ড।

৭. আয়না অপরিষ্কার হলে লেবুর রস স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে আয়না।

৮. নখ হলদে হয়ে পড়লে লেবুর খোসা ঘষে নিন।

৯. সাদা কাপড়ে তরকারির দাগ লাগলে লেবুর রস ছড়িয়ে দিন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কড়া রোদে শুকান কাপড়। চলে যাবে দাগ।

১০. স্টেইনলেস স্টিলের তৈজসে মরিচা পড়লে লেবুর টুকরা দিয়ে ঘষুন। ঝকঝকে হবে তৈজস।

১১. প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে লেবু ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। গোসলের পর এক টুকরা লেবু বাহুমূলে ঘষে নিন। ঘামের দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না।

১২. বাথরুমের টাইলস ও বাথটাব পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করতে পারেন। লেবু অর্ধেক করে উপরে লবণ ছিটিয়ে নিন। এবার লেবুর টুকরা ঘষুন টাইলস ও বাথটাবে। কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত