আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ধনিয়া খাওয়ার উপকারিতা

ধনিয়া খাওয়ার উপকারিতা

বাঙালি রান্নাঘরে ধনিয়া থাকেই। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে এই মসলা ব্যবহার করা হয়। তবে শুধু একাজেই নয়, অনেক অসুখ দূরে রাখতেও কাজ করে ধনিয়া। বর্তমানে অল্প বয়সেই অনেকে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের মতো নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন। এসব অসুখ থেকে দূরে থাকতে হলে খেতে হবে উপকারী সব খাবার। ধনিয়া রাখতে পারেন সেই তালিকায়। চলুন জেনে নেওয়া যাক, ধনিয়া খাওয়ার উপকারিতা-

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
রক্তে শর্করার মাত্রা বেশি হলে সেখান থেকে দেখা দিতে পারে আরও অনেক অসুখ। এর কারণে কিডনি, স্নায়ু, চোখের সমস্যা তৈরি হতে পারে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। এক্ষেত্রে ধনিয়া রাখতে পারেন আপনার খাবারের তালিকায়। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান রডায়াবিটিস রোগীদের জন্য কার্যকরী। তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চাইলে ধনিয়া যোগ করুন আপনার প্রতিদিনের খাবারে।


রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সুস্থ থাকতে হলে এবং রোগ-জীবাণুর সঙ্গে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা জরুরি। এতে নানা ধরনের সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। ধনিয়াতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তোলে। তাই এই মসলা নিয়মিত খাওয়া উপকারী।

 

হার্টের জন্য উপকারী
বর্তমানে হার্টের রোগীর সংখ্যা বেড়ে চলেছে আশংকাজনক হারে। এই হার্টের অসুখে আক্রান্ত হয়ে অনেকে অল্প বয়সেই প্রাণ হারাচ্ছেন। অনেক গবেষণায় উঠে এসেছে যে, উচ্চ রক্তচাপ ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে ধনিয়া। তাই এই মসলা খেতে হবে নিয়মিত। এতে হার্টের অসুখ থেকে দূরে থাকা সহজ হবে।

 

মস্তিষ্কের জন্য উপকারী
মস্তিষ্কের নানা সমস্যায় উপকার করে ধনিয়া। বর্তমানে অনেকেরই অ্যালঝাইমার্স বা পার্কিনসনস ডিজিজ দেখা দিচ্ছে। বিশেষ করে বয়স কিছুটা বাড়লেই এই সমস্যাগুলো বেড়ে যায়। এই অসুখগুলো আমাদের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলে। এ ধরনের রোগ থেকে বাঁচতে নিয়মিত খেতে পারেন ধনিয়া। ধনিয়ার রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি গুণ। এটি মস্তিষ্কের জন্য উপকারী।

 

পেটের জন্য ভালো
নিয়মিত ধনিয়া খাওয়া পেটের জন্যও উপকারী। ধনিয়া খেলে কোলোনের স্বাস্থ্যের উন্নতি ঘটে। যে কারণে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যায়। এই মসলার বিভিন্ন গুণ সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে। ফলে রোগ প্রতিরোধ করা সহজ হয়। শরীর সুস্থ রাখতে এই নিয়মিত ধনিয়া খান।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত