আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গ্যাসের খরচ বাঁচিয়ে রান্না করবেন কীভাবে?

গ্যাসের খরচ বাঁচিয়ে রান্না করবেন কীভাবে?

বাড়তি গ্যাসের খরচ রোধ করতে সচেতন হতে হবে আপনাকেই। গ্যাস সাশ্রয় করতে চাইলে রান্নার সময় কিছু বিষয়ের উপর লক্ষ রাখা প্রয়োজন। জেনে নিন সেগুলো কী কী।


১. ফ্রিজ থেকে শাকসবজি বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। রুমের তাপমাত্রায় আসার পর রান্না করুন।

২. মাছ-মাংসের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এগুলো ঠিক মতো ডিফ্রস্ট করে তারপর রান্না বসান।

৩. প্রেসার কুকার ব্যবহারের অভ্যাস করুন। গ্যাস বাঁচবে অনেকটাই।

৪. ভেজা পাত্র চুলায় বসাবেন না। রান্নার আগে পাত্র ভালো করে মুছে নিন। বাসন ভেজা থাকলে তা গরম হতে বেশি সময় লাগবে। ফলে গ্যাস বেশি খরচ হবে।

৫. রান্না করার সময় ঢেকে রান্না করুন। এতে রান্না হবে তাড়াতাড়ি, গ্যাসও বাঁচবে।

৬. বার্নার নিয়মিত পরিষ্কার করুন। বার্নারে ময়লা জমলে গ্যাস বেশি খরচ হয়। ঈষদুষ্ণ গরম পানিতে কাপড় ভিজিয়ে বার্নার পরিষ্কার করে নিন। ৩ মাস অন্তর বিশেষজ্ঞ ডেকে পরিষ্কার করিয়ে নিন চুলা।

৭. বাসনের তলায় কালি পড়ে থাকলে গ্যাস বেশি অপচয় হয়। তাই পরিষ্কার বাসনে রান্না করুন, দ্রুত গরম হয়ে যাবে।

৮. রান্না শুরু করার আগেই সব সবজি কেটে ও মসলাপাতি হাতের কাছে গুছিয়ে রাখুন। রান্না করতে করতে রান্নার জোগাড় করতে গেলে গ্যাস বেশি খরচ হবে।

৯. বারবার চা কফি খাওয়ার অভ্যাস থাকলে একবারে পানি গরম করে ফ্লাস্কে বা থার্মাস বোতলে রেখে দিন। ইলেকট্রিক কেটলি ব্যবহার করেও পানি গরম করে নিতে পারেন ঝটপট।

১০. রান্না করার সময় অতিরিক্ত পানি দেবেন না। গ্যাসের খরচ যেমন কমবে, তেমনি বজায় থাকবে খাবারের পুষ্টিগুণ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত