আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বিয়েবাড়ির অতিথি

বিয়েবাড়ির অতিথি

জায়গা খোঁজা, জম্পেশ খাওয়া, আলোকসজ্জা,
মঞ্চ সাজানো, সানাইয়ের সুর। বিয়ের
মৌসুমের আয়োজন শুরু হয়ে গেছে।
নগরের অলিগলিতে আলোকসজ্জায় উৎসবের
আমেজ চলে এসেছে। বিয়ের
অনুষ্ঠানগুলোতে বর-কনের সাজপোশাক তো
গুরুত্বপূর্ণই। তবে এর পাশাপাশি কনে বা বরের মা,
বোন, ভাবি, খালা কীভাবে সেজেছেন
সেটাও কিন্তু খেয়াল করা হয়। এখন কনে বা
বরের পরিবারের মানুষগুলোর সাজেও বেশ
ভিন্নতা দেখা যায়। সাজ, পোশাক, গয়না দিয়ে
বিয়ের অনুষ্ঠানগুলোতে ঐতিহ্যবাহী, আধুনিক
নানা ধরনের সাজেই নিজেদের তুলে ধরছেন।
কম বয়সীদের সাজ
বিয়ের কথা পাকা করার দিনটি থেকে বৌভাত। তিন
থেকে চারটি অনুষ্ঠানের আয়োজন সাধারণত
হয়ে থাকে। বর বা কনের বোন থাকলে তো
কথাই নেই। প্রতিটি অনুষ্ঠানে তাঁদের
সাজপোশাক কী হবে সেটা নিয়েও সবাইকে
অস্থির থাকতে হয়। বয়স একটু কম হলে
নিরীক্ষাধর্মী পোশাকেও উপস্থিত হতে
পারবে অনুষ্ঠানে। ড্রেসিডেলের ডিজাইনার মায়া
রহমান বলেন, আংটি পরানো বা ঘরোয়া
কোনো বিয়ের অনুষ্ঠান থাকলে সেখানে
গাউন পরতে পারে। কিশোরী অথবা তরুণীরা
এখন লাল রঙের পোশাক খুব পরছে। এ ছাড়া গাঢ়
নীল, ম্যাজেন্টা, কমলা, কালো, সোনালি, সবুজ
রংটা পছন্দ করছে।
গাউনের ভেতরেও এখন বৈচিত্র্যময় কাট
চলছে। মাটি পর্যন্ত লম্বা চাপা কাটের কামিজও পরা
যেতে পারে। একটু ভিন্নতা আনতে দুপাশের
কাটাটা কোমর থেকে শুরু হতে পারে।
কিশোরীদের খুব বেশি ভারী কাজ করা
পোশাক না পরাই ভালো। পোশাকের দিকে
খেয়াল রাখতে গিয়ে অনুষ্ঠানের কোনো
মজাই হয়তো করতে পারবে না। বিয়ের
অনুষ্ঠানগুলোতে সাধারণ কাটের কামিজ না পরতে
চাইলে আনারকলি অথবা নিচের দিকে উঁচু-নিচু
কাটের কামিজ পরতে পারেন। সালোয়ারের
বদলে সারারা বেছে নিন চাপা কাটের কামিজের
সঙ্গে। সারারার সঙ্গে জমকালো নকশার ভিন্ন
কাটের টপ পরা যেতে পারে। লেহেঙ্গা তো আছেই।
কিশোরী হলে চড়া মেকআপ ব্যবহার না করার
পরামর্শ দিলেন রূপবিশেষজ্ঞ আফরোজা
পারভীন। বরং এই বয়সের সৌন্দর্যটা মেকআপ
ব্যবহারে ঢাকা পড়ে যায়। হালকা বা উজ্জ্বল রঙের
লিপস্টিক, একটু কাজলের ছোঁয়াই যথেষ্ট। গয়নার
মধ্য দিয়ে নিজের লুকে ভিন্নতা আনতে
পারেন। ডিজাইনার লায়লা খায়ের বলেন, ‘গাউনের
সঙ্গে লম্বা ঝোলানো দুল পরতে পারে।
গলায়, কানে, হাতে সব জায়গায় গয়না না পরে
যেকোনো দুই-তিনটি জায়গায় গয়না পরতে
পারে। মাথায় টিকলি বা ঝাপটা থাকলে গলায় কিছু না
পরলেই ভালো। বরং কানে মাঝারি বা বড় মাপের
দুল পরতে পারে।’ একইভাবে গলায় বড়
আকারের মালা বা লকেট পরলে কানের
দুলজোড়া না থাকলেও বেশ দেখাবে।


বড়দের সাজপোশাক মা, খালা, ভাবি, চাচি, মামি—
পরিবারের মানুষদের থাকতে হয়কাজের
মধ্যে। অনেক সময় সাজারসুযোগটাওপাওয়া যায় না। কিন্তু ছবি দেখে পরে
আফসোসের শেষ থাকে না। পারলারে
যেতে না পারলে বাসাতেই একটু সময় নিয়ে
পরিপাটিভাবে সেজে নেওয়া উচিত। ভিন্নতা
আছে এমন শাড়ি ও গয়না বাছাই করুন। সোনার গয়না
দিয়েই সাজতে হবে, এমন চিন্তা এখন
অনেকেই আর করেন না। ডিজাইনার লায়লা খায়ের
বলেন, ‘এখন কাটাই কাজের গয়নার কদর
বেড়েছে। এ ছাড়া বিডসের সঙ্গে বড়
আকারের লকেটও পছন্দ করছেন অনেকে।
আঙুলে বড় আংটি পরতে পারে। নিজের ফ্যাশন
হাউসের জন্য করা কাতান শাড়িগুলোর পাড় ও
আঁচলে কাজ রেখেছি। এতে করে গয়নার
নকশা ভালোভাবে ফুটে ওঠে। বড় ঝোলানো
গলার মালার সঙ্গে চোকারও পরতে পারে।’
এককটি অনুষ্ঠানের জন্য একক ধরনের শাড়ি
বেছে নিলেই ভালো হয়। যাঁদের বয়স
অপেক্ষাকৃত কম তাঁরা আধুনিক ধাঁচের শাড়িও
পরতে পারেন। শিফন বা জর্জেটের ওপর
জারদৌসির কাজ করা শাড়িগুলো আপনাকে বিয়েবাড়ির
কাজেও কিছুটা স্বস্তি দেবে। ডিজাইনার মায়া রহমান
বলেন, ‘বয়স্ক ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যবোধ করলে
উজ্জ্বল রংগুলো বেছে নিতে পারেন। কনে
বা বরের মা, খালা হলেই হালকা রঙের শাড়ি পরতে
হবে এই ধারণা এখন আর নেই।’ সিল্ক বা কাতানের
পাশাপাশি জামদানি স্নিগ্ধ কিন্তু অভিজাত ভাব এনে
দেবে।
সৌজন্যেঃ প্রথম আলো

শেয়ার করুন

পাঠকের মতামত