আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

তেলে খাবার ভাজার ক্ষেত্রে যেসব ভুল হয়

তেলে খাবার ভাজার ক্ষেত্রে যেসব ভুল হয়

ইফতারে বেশির ভাগ খাবারই তেলে ভাজা হয়ে থাকে। অথচ তেলে ভাজা খাবার তৈরির ক্ষেত্রে কয়েকটি সাধারণ ভুল করে থাকে প্রায় সবাই। যার ফলে খাবার তো সঠিকভাবে ভাজা হয়ই না পাশাপাশি খাবারের পুষ্টিগুণও নষ্ট হয়। এক্ষেত্রে কয়েকটি নিয়ম সম্পর্কে জানিয়েছেন শেফ পনির হোসেইন। যে নিয়মগুলো জানা থাকলে আলু চপ, বেগুনি, টিকিয়া থেকে শুরু করে ফ্রেন্স ফ্রাই কিংবা চিকেন ফ্রাই-যে খাবারই হোক না কেন, সেক্ষেত্রে কোনো সমস্যাই থাকবে না।
চলুন নিয়ম গুলো সম্পর্কে জেনে নেই-

১. তেল অতিরিক্ত গরম করা

কিছু খাবার ভাজার ক্ষেত্রে তেল গরম হওয়া প্রয়োজন। তবে তেল অতিরিক্ত তেঁতে উঠলে খাবার ভালোভাবে ভাজার পরিবর্তে পুড়ে যায় এবং ভেতরের অংশে কাঁচা থাকে। তেল কতটুকু গরম হয়েছে বোঝার জন্য তেল ও পাত্রের দিকে নজর দিতে হবে। তেল থেকে হালকা ধোঁয়া বের হলেই বুঝতে হবে তেল খাবার ভাজার জন্য তৈরি হয়ে গেছে। অতিরিক্ত ধোঁয়া বের হলে তেল অতিরিক্ত গরম হয়ে যায়। এ অবস্থায় খাবার ভাজলে খাবার ভালোমতো ভাজা হবে না।

২. তেল সঠিক মাত্রায় গরম না হওয়া

তেল অতিরিক্ত গরম হওয়ার ভয়ে অনেকেই সঠিকভাবে গরম হওয়ার আগেই তেলে খাবার ভাজা শুরু করে। তেল ভালোমতো গরম না হওয়ার ফলে খাবার বাড়তি তেল শোষণ করে নেয়। কিন্তু সঠিক মাত্রায় ভাজা হয় না। তাই খেয়াল রাখতে হবে তেল থেকে হালকা ধোঁয়া বের হওয়ার সময়টিতে। এছাড়া তেলের বেশ কিছুটা ওপরে হাত দিয়ে তাপ পেলে বুঝতে হবে তেল সঠিক মাত্রায় গরম হয়ে গেছে।

৩. ভুল তেলের ব্যবহার

অনেকেই ভাজার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন। কিন্তু এই তেলের স্মোকিং পয়েন্ট খুব কম, যার দরুন খুব অল্প সময়ের মাঝেই তেল গরম হয়ে খাবার পুড়িয়ে ফেলে। খাবার সঠিকভাবে ভাজার জন্য এবং খাবারের ফ্লেভার ঠিক রাখার জন্য প্রয়োজন পিনাট অথবা ক্যানোলা অয়েল।

৪. অতিরিক্ত ভেজে ফেলা

অনেকে খাবার লম্বা সময় ধরে ভাজেন। একদম কুড়মুড়ে করে ফেলেন অথবা লালচে করে ফেলেন। খুব নির্দিষ্ট সংখ্যক কিছু খাবারের ক্ষেত্রে যা প্রয়োজনীয়। তবে বেশিরভাগ খাবারের ক্ষেত্রেই একদম সীমিত সময় তেলে ভাজা প্রয়োজন। নতুন খাবার তার আসল স্বাদ হারানোর পাশপাশি খাবারের গুণগত মানও হারায়।

৫. বড় টুকরো করে ভাজা

যেকোনো খাবার তেলে ভাজার ক্ষেত্রে খুব সাধারণ একটি তথ্য মাথায় রাখতে হবে। খাবার অনেক বড় টুকরো করে কাটা যাবে না। ছোট থেকে মাঝারি আকৃতিতে কেটে নিতে হবে তেলে ভাজার জন্য। এতে করে খাবারের ভেতরের অংশ পুরোপুরিভাবে সিদ্ধ হবে।

৬. বেঁচে যাওয়া তেল পুনর্ব্যবহার করা

যে তেলে আগে খাবার ভাজা হয়েছে, সে তেলেই পুনরায় খাবার ভাজার মতো ভুলটি প্রায় সকলেই করেন। যে কাজটি একেবারেই করা যাবে না। থেকে যাওয়া তেলে খাবার ভাজা শুধুই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। পাশাপাশি এই তেল খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয় এবং খাবারকে অতিরিক্ত তৈলাক্ত করে ফেলে। যতখানি তেলই বেচে থাকুক না কেন, সে তেলে নতুন খাবার ভাজা একেবারেই ঠিক হবে না।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত