আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রোদে পুড়ে কালচে ত্বক? দূর করতে কী করবেন

রোদে পুড়ে কালচে ত্বক? দূর করতে কী করবেন

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এই সময়ে স্বাস্থ্যেরও যেমন যত্ন নেওয়া প্রয়োজন, তেমন ত্বকেরও প্রয়োজন বিশেষ যত্নের। গরম পড়তেই ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ হয়। এতে প্রদাহ দেখা দেয়। মুখে ব়্যাশ-চুলকানিও হতে পারে।

এই সময়ে ত্বকের সঠিক যত্ন না নিলে নানা সমস্যা হতে পারে। গত কয়েক বছরে ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েলের জনপ্রিয়তা বেড়েছে। এসব তেলে প্রচুর গুণাগুণ রয়েছে। রোদে পুড়ে যাওয়া ত্বকের কালচে ভাব দূর করতে এসেনসিয়াল অয়েলের ওপর নির্ভর করতে পারেন। যেমন-

টি ট্রি অয়েল: ​টি ট্রি অয়েলে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় এটি ত্বকের জন্যে খুবই ভালো। এই তেল ত্বকের প্রদাহ কমায়। যেকোনও ধরনের সংক্রমণ সারায়। বিশেষ করে ব্রণের সমস্যা সারাতে এই তেল বেশ উপকারী।

রোদে পোড়া ভাব থেকে ত্বককে রক্ষা করে টি-ট্রি অয়েল। ত্বকে ভিতর থেকে আর্দ্রতার জোগান দেয়। ২০১৬-এ প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, টি-ট্রি অয়েল ও রেসভেরেট্রল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করা যায়।

ল্যাভেন্ডার অয়েল: প্রতিদিনের রূপচর্চায় যোগ করতে পারেন ল্যাভেন্ডার অয়েল। এই এসেনশিয়াল অয়েলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। ফলে, ত্বকের টক্সিন বের করে দিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায়।

ল্যাভেন্ডার অয়েলে এমন কিছু উপাদানও আছে যা, ত্বকের ক্ষত সারিয়ে তোলে। এর অ্য়ান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। থবে অন্য তেল যেমন- নারিকেল তেলে সঙ্গে মিশিয়ে ল্যাভেন্ডার অয়েল ত্বকে ব্যবহার করতে পারেন। ল্যাভেন্ডার অয়েলের ফেস মিস্ট ব্যবহার করুন। ফেসপ্যাকেও ব্যবহার করতে পারেন এই এসেনশিয়াল অয়েল।

লেমনগ্রাস অয়েল: লেমনগ্রাস অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে। অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও আছে। এ কারণে গরমে ত্বকের জ্বালাভাব, চুলকানির মতো প্রদাহ কমাতে সাহায্য করে লেমনগ্রাস অয়েল।

রোজ অয়েল: ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্যে গোলাপ জল কার্যকরী ভূমিকা পালন করে। এটি ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। একইভাবে ত্বকের যত্নে রোজ অয়েলও উপকারী। এই তেল ব্যবহারে ত্বকের নানা সমস্যা সমাধান হবে। মুখের জ্বালাভাব কমবে। রোদের পোড়া ভাব সারিয়ে তুলবে এই এসেনশিয়াল অয়েল।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত