আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

তীব্র গরমে সারাক্ষণ এসির মধ্যে থাকছেন?

তীব্র গরমে সারাক্ষণ এসির মধ্যে থাকছেন?

গরমে সবারই নাজেহাল অবস্থা। সামনে আরও গরম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। কেউ ফ্যান চালাচ্ছেন, কেউ বা কুলারের সাহায্য নিচ্ছেন। আজকাল এসির ব্যবহারও অনেক বেড়ে গেছে। আপনিও যদি গরম থেকে বাঁচতে দিন-রাত এসির মধ্যে কাটান, তাহলে সাবধান হওয়া উচিত। কারণ, এর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এটি আপনাকে অসুস্থ করে তুলতে পারে।

এসি যেভাবে ক্ষতি করে-

চোখের শুষ্কতা: আপনার যদি আগে থেকেই ড্রাই আইয়ের সমস্যা থাকে তাহলে সারাক্ষণ এসিতে থাকলে এই সমস্যা আরও বাড়বে। ড্রাই আইয়ের সমস্যা হলে চোখ চুলকায়, চোখে জ্বালাভাব হয়। এ কারণে ড্রাই আই সিনড্রোমে ভোগা ব্যক্তিদের বেশিক্ষণ এসি-তে থাকা ঠিক নয়।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া: এসিতে বেশিক্ষণ থাকার ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। যার ফলে ত্বকে চুলকানি দেখা দেয়।

পানিশূন্যতা: অন্যান্য কক্ষের তুলনায় এসি লাগানো ঘরে থাকলে শরীরে পানিশূন্যতার হার বেশি হয়। এসি রুম শরীর থেকে অত্যাধিক আর্দ্রতা চুষে নেয়, এ কারণে শরীর পানিশূন্য হয়ে পড়ে। আবার এসিতে থাকার কারণে পানি পিপাসাও কম অনুভূত হয়। এজন্য পানিও কম খাওয়া হয়।

শ্বাসকষ্ট: দীর্ঘক্ষণ এসিতে থাকলে কারও কারও শ্বাসকষ্টেরও সমস্যা হতে পারে। অনেকক্ষণ এসিতে থাকলে গলা শুকিয়ে যায়, রাইনাইটিসের সমস্যা বাড়ে। এটি একটি ভাইরাল সংক্রমণ বা অ্যালার্জির কারণে হয়।

অ্যাজমা এবং অ্যালার্জি: যাদের হাঁপানি বা অ্যালার্জি আছে দীর্ঘ সময় এসিতে থাকলে তাদের সমস্যা হতে পারে। আবার এসি সঠিকভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা না হলে এর থেকেও অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।

সংক্রামক রোগ : বেশিক্ষণ এসি-তে থাকলে নাসারন্ধ্রের পথ শুকিয়ে যেতে পারে। শ্লেষ্মা ঝিল্লিতে জ্বালা এবং মিউকাস শুকিয়ে যাওয়াও ঘটতে পারে। প্রতিরক্ষামূলক মিউকাসের অনুপস্থিতি ভাইরাল সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তুলতে পারে।

মাথাব্যথা: এসিতে থাকার কারণে শরীর পানিশূন্য হয়ে পড়ে। ফলে মাথাব্যথা এবং মাইগ্রেনজনিত মাথাব্যথা হতে পারে। আপনি যখন এসি রুমে প্রবেশ করেন এবং বাইরে যান বা বেশিক্ষণ এসি-তে থাকার পর হঠাৎ বাইরে গরমে যান, তখন আপনার মাথাব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে।

অলসতা: এসি শরীর ঠান্ডা করলেও এর নেতিবাচক কিছু দিকও আছে। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘ সময় ধরে এসিতে থাকেন তাদের মধ্যে এক ধরনের অলসতা কাজ করে। সূত্র : এনিডিটিভি


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত