আপডেট :

        দুই পরকীয়া সম্পর্কের অভিযোগে চাপে এনভিডিয়া প্রধান, সিইও পদ হারানোর আশঙ্কা জেনসেনের

        নির্বাচনে বড় ধাক্কার পর ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব ও ভবিষ্যৎ নিয়ে লড়াই

        মিসিসিপিতে রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইতিহাস গড়লেন ডেমোক্র্যাট স্কট কলম

        ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস

        নিউইয়র্কে তিনতলা ভবন ধ সে নি হত অন্তত দুই, আ হত ১৭ জন

        নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মাটির নিচে কুকুরের খাঁচায় মিলল শিশুর সন্ধান

        ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন দুই চীনা শিক্ষার্থী

        ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে শীতের গরম রাখার খরচ বাড়ছে, হিটিং অয়েলে ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

        বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা চলবে, বাদ একটি অভিযোগ

        কৃষ্ণাঙ্গ শিক্ষকদের গালিগালাজ করছে শিক্ষার্থীরা, বর্ণবাদ ঠেকাতে নতুন উদ্যোগ লস এঞ্জেলেসের স্কুলে

        ৮০ মিলিয়ন ডলারের পারিবারিক ট্রাস্টের গল্প সাজিয়ে ব্যাংকের কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ

        যুক্তরাষ্ট্রে শিশুখাদ্য ও ফর্মুলা দুধের দাম এক মাসে রেকর্ড ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে

        ডোজের কর্মকাণ্ড নিয়ে ইলন মাস্ককে জেরার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা

        ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে টানাপোড়েন, দুই নেতার উত্তপ্ত ফোনালাপ

        কম আয়ের পরিবারকে স্বাস্থ্যকর খাবার কিনতে আর্থিক প্রণোদনা দিচ্ছে ক্যালিফোর্নিয়া

        শিশুদের বিরুদ্ধে যৌন নি পীড়নের অভিযোগ, নতুন তথ্যের পর আবার গ্রেপ্তার শিক্ষক

        লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তিন দফা ঝড়ের আশঙ্কা, কমবে তাপমাত্রা

        ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে নামলে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের ফৌজদারি তদন্তের হুঁশিয়ারি হোয়াইট হাউসের

        ক্যানসারের কথা আগে জানলে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতেন না বাইডেন

        ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনায় ইরান-সংশ্লিষ্ট তিনজনের নাম

মেহেদি পাকা চুলে ব্যবহার করবেন যেভাবে

মেহেদি পাকা চুলে ব্যবহার করবেন যেভাবে

রাসায়নিক রং চুলকে শুষ্ক ও প্রাণহীন করে তুলতে পারে। আর মেহেদি পাতার পাউডার চুলকে প্রাকৃতিকভাবে রঙিন করে তোলে চুলের উজ্জ্বলতা কমানোর ঝুঁকি ছাড়াই। এটি চুল রং করার পাশাপাশি চুল ঘন করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও কাজ করে।

হেনা বা মেহেদি ভারতীয় উপমহাদেশে যুগ যুগ ধরে তার ঔষধি উপকারিতার জন্য পরিচিত। একইসঙ্গে বডি আর্টে ব্যবহারের জন্যও জনপ্রিয়। প্রাচীন মিশরের ১৯তম রাজবংশের ফারাও দ্বিতীয় রামেসিস ছিলেন এর প্রথম দিকের ব্যবহারকারীদের একজন। তিনি তার পাকা চুল ঢেকে রাখার জন্য মেহেদি ব্যবহার করতেন। এর অ্যান্টি-মাইক্রোবিয়াল উপকারিতা এবং তাৎক্ষণিক শীতল করার বৈশিষ্ট্যগুলো ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং মাথার ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে।

মেহেদির রং গাঢ় কমলা থেকে মেরুন হয়ে থাকে। চুলে কেমন রং আসবে তা নির্ভর করে পাতার ধরন এবং চুলে কীভাবে প্রয়োগ করা হচ্ছে তার ওপর।

মেহেদি কীভাবে ব্যবহার করবেন

মসৃণ মেহেদি পেস্ট তৈরি করতে প্রয়োজনীয় সব উপাদান সংগ্রহ করুন। এর মধ্যে রয়েছে ১ থেকে ২ টেবিল চামচ কালো চা পাতা, ২ থেকে ৩ টেবিল চামচ মেহেদি পাউডার, ২ থেকে ৩ কাপ পানি, ১/২ চা চামচ লেবুর রস, একটি ব্রাশ, মিশ্রণ তৈরি করার বাটি এবং একটি পুরনো টি-শার্ট, যা নোংরা হলেও সমস্যা হবে না।

চা পাতা পানিতে দিয়ে ততক্ষণ জ্বাল দিন যতক্ষণ না বুদবুদ হওয়া শুরু করে। তারপর এটি কম আঁচে রেখে দিন এবং পানি অর্ধেক কমিয়ে নিন। মেহেদির জন্য পর্যাপ্ত পানি যেন থাকে সেটাও নিশ্চিত করুন। প্যাকেটজাত মেহেদির চেয়ে প্রাকৃতিকভাবে গুঁড়ো করে নেওয়া মেহেদি ব্যবহার করা ভালো।

মেহেদির গুঁড়ো সারারাত পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিন। এতে কালো চা এবং লেবুর রস মিশিয়ে নিন। আমলা পাউডার এবং কফির মতো অন্যান্য ভেষজ উপাদান যোগ করতে পারেন। তাতে চুল আরও পুষ্টি পাবে, মজবুত হবে এবং রংও ভালো আসবে।

ব্যবহারবিধি

দাগ এড়াতে এবং চুল ভাগ করে নিতে একটি পুরনো টি-শার্ট পরে নিন। গোড়া থেকে আগা পর্যন্ত চুলের প্রতিটি অংশ ঢেকে রাখতে হাতে গ্লাভস ব্যবহার করুন এবং চুল ঠিক রাখার জন্য শাওয়ার ক্যাপ পরুন। আধা ঘণ্টা রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

যেদিন মেহেদি দেবেন সেদিন চুল শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। তবে ভালোমতো কন্ডিশন করুন। পরের দিন চুলে শ্যাম্পু করতে পারেন। মেহেদি মাসে ১ বার বা ২ বার চুলে দিতে পারেন।

অতিরিক্ত সতর্কতা ও টিপস

মাথার ত্বকে যদি কোনো সমস্যা থাকে, কোনো এলার্জি বা চর্মরোগ থাকে তবে চুলে মেহেদি দেবেন না।

আপনার যদি ঠান্ডাজনিত সমস্যা থাকে তবে মেহেদি এড়িয়ে চলুন। এর শীতল প্রভাব ঠান্ডার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে।

মেহেদি ব্যবহার করার আগে চুল ভালোমতো ছাড়িয়ে নিন। কারণ মেহেদি চুলে জট সৃষ্টি করতে পারে।

মেহেদি পেস্ট করার সময় ধাতব বাটি এড়িয়ে চলুন। কারণ এর উপাদানগুলোর জন্য ধাতব বাটির সঙ্গে বিক্রিয়া করতে পারে। কাঁচের বাটিতে পুরো মিশ্রণটি তৈরি করে নিন।

কপালে কিংবা মাথার তালুতে মেহেদির দাগ এড়াতে চুলের লাইনে পেট্রোলিয়াম জেলির কোট লাগিয়ে নিন।

মেহেদি পেস্টকে চুলে সম্পূর্ণ শুকাতে দেবেন না। এতে চুলে পানিশূন্যতা সৃষ্টি হতে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত