আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

চুলের বিভিন্ন ধরনের ক্ষয় এবং প্রতিকার

চুলের বিভিন্ন ধরনের ক্ষয় এবং প্রতিকার

খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা কেবল চুলের ক্ষতির কারণ নয়। এর বাইরেও অনেক কারণে ক্ষতি হতে পারে সাধের চুলের। সূর্যের অতিরিক্ত তাপ তো আছেই! এমনকি হেয়ারস্টাইল করতে গিয়ে নানান ধরনের প্রসাধনী ও তাপীয় যন্ত্রের ব্যবহারেও চুল ক্ষতিগ্রস্ত হয়। রইল এসব সমস্যার উপযোগী সমাধানও।

রাসায়নিক ক্ষয় : চুল ক্ষয়ের অন্যতম কারণ রাসায়নিক ক্ষয়। ব্রাজিলের কেশ-রূপচর্চাকর বেনার্দো ভাসকোসেলোস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, রাসায়নিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া চুল ভঙ্গুর ও পড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। ব্লিচিং ব্যবহার করা জলে তা চুলের গভীরে প্রবেশ করে মূল পিগমেন্ট নষ্ট করে। এটা চুলের প্রাকৃতিক তেল শুষে নেয়। সমস্যা থেকে উত্তরণে সহনীয় এমন পণ্য ব্যবহার করা উচিত। ভাসকোসেলোস জানান, চুলের আর্দ্রতা রক্ষা করা সবচেয়ে বেশি প্রয়োজন। আর্দ্রতা রক্ষা করে ৭০ শতাংশ পর্যন্ত ক্ষয় কমানো সম্ভব। ক্যালিফোর্নিয়ার কেশ-স্টাইলিস্ট ব্রেন্ডেটা অ্যাশলি, রাসায়নিক উপাদান ব্যবহারের আগে চুলকে শক্তিশালী করে নেওয়ার পরামর্শ দেন।

তাপীয় ক্ষয় : তাপীয় যন্ত্র যেমন- স্ত্রেইট বা কার্ল আয়রন ও ব্লো ড্রায়ার ব্যবহারে অতিরিক্ত তাপের কারণে চুল ক্ষতিগ্রস্ত হয়। ভাসকোসেলোসের মতে, অতিরিক্ত তাপের কারণে চুলের কিউটিকেল ক্ষতিগ্রস্ত হয়। চুলের কেরাটিনের আকার নষ্ট হয়ে যায়। ফলে চুলের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। এই সমস্যা কমানোর সহজ উপায় হলো চুলে তাপ প্রয়োগের মাত্রা কমানো। এ ক্ষেত্রে চুলে আগে ‘হিট প্রটেকশন’ ব্যবহারের পরামর্শ দেন।

সূর্যের কারণে ক্ষয় : সূর্যের অতিবেগুনি রশ্মি কেবল ত্বক নয়, চুলের কিউটিকলের ক্ষতি করে। ফলে চুল শুষ্ক ও আগা ফাটার সমস্যা দেখা দেয়। কোনো প্রতিরক্ষার ব্যবস্থা না নিলে কড়া রোদে চুল ক্ষতিগ্রস্ত, বিবর্ণ ও শুষ্ক হয়ে যায় এবং সর্বোপরি চুল পাতলা করে ফেলে। ভাসকোসেলোসের মতে, আগা ফাটা কমানোর দিকে মনোযোগ দেওয়া জরুরি। এ ক্ষেত্রে আমি সূর্যালোক থেকে বাঁচতে ‘ইউভি প্রোটেকশন’ ব্যবহারের পরামর্শ দেই।
এ ছাড়া চুল জোরে ও ভুল নিয়মে আঁচড়ালে অথবা জট ছাড়ানোর জন্য টানাটানি করা, অতিরিক্ত চুল আঁচড়ানো, শক্ত করে চুল বাঁধা ইত্যাদি কারণে এই ধরনের ক্ষয় হয়ে থাকে। এই সমস্যার সমাধান সহজ। চুলের পরিচর্যায় ক্ষতিকর কারণগুলো এড়িয়ে চলা।

তথ্যসূত্র : হেয়ার কেয়ার

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত