আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গরমে চোখের স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন?

গরমে চোখের স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন?

গরম পড়তেই চোখের নানা রোগের আশঙ্কা বাড়তে থাকে। কড়া রোদ ও আর্দ্রতার কারণে এই সমস্যা আরও বাড়ে। এই সময় চোখের নানা রোগ দূর করতে কিছু ভালো অভ্যাস তৈরি করা দরকার। কড়া রোদ ও আর্দ্রতার মধ্যে চোখের নানা সংক্রমণ এড়াতে সাহায্য করে এসব অভ্যাস।

চোখের সুরক্ষায় কী করবেন

সানগ্লাস ব্যবহার: রোদের হাত থেকে চোখকে বাঁচাতে নিয়মিত সানগ্লাস পরা জরুরি। সূর্যের আলোয় থাকা ইউভি রশ্মি চোখের ক্ষতির আশঙ্কা বাড়িয়ে দেয়। এর থেকে বাঁচতেই সানগ্লাস ব্যবহার জরুরি।

প্রচুর পরিমাণে পানি পান ও স্বাস্থকর খাবার: গরমে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি চোখের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারও রাখতে হবে খাদ্য তালিকায়।

এসির বাতাস এড়িয়ে চলুন: এসি ছাড়া গরমে অনেকেই অসুস্থ বোধ করেন। কিন্তু এসির বাতাস চোখের জন্য মোটেই ভালো নয়। এসির ঠান্ডা বাতাস শুষ্ক চোখের জন্য দায়ী। এ কারণে সরাসরি এসির বাতাস চোখে না লাগানোই ভালো।

কনট্যাক্ট লেন্স পরে সাঁতার না কাটা: গরমে অনেকেই সাঁতার কাটতে পছন্দ করেন। তবে সাঁতার কাটার সময় কোনোভাবেই কনট্যাক্ট লেন্স পরা যাবে না। এতে চোখে সংক্রমণের অনেকটাই আশঙ্কা বেড়ে যায়।

বড় টুপি ব্যবহার: এই গরমে চোখ বাঁচাতে বড় টুপি পরে রোদে বেরনো যেতে পারে। এতে চোখে সরাসরি সূর্যের আলো লাগে না। ফলে শুষ্ক চোখের সমস্যা বা চোখের অন্যান্য রোগের আশঙ্কাও অনেকটাই কম থাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস

বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় আবহাওয়ার কারণে চোখের সমস্যা অনেকটা বেড়ে যায়। এ কারণে কিছু অভ্যাস মেনে না চললে বিপদের আশঙ্কা বাড়তে পারে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত