আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

অফিসে একটানা বসে থাকতে থাকতে পিঠে ব্যথা? কমানোর ৫ কৌশল

অফিসে একটানা বসে থাকতে থাকতে পিঠে ব্যথা? কমানোর ৫ কৌশল

অনেকেরই অফিসে দীর্ঘ সময় বসে কাজ করতে হয়। এতে পিঠে, কোমরে ব্যথা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার মুল কারণ বসার ভঙ্গি, চেয়ার ও কম্পিউটারের ভুল অবস্থান, একটি নিদিষ্ট অবস্থায় পিঠ ঠেকিয়ে রাখা ইত্যাদি। এতে কাঁধ, হাত ও পায়ের উপর চাপ বাড়ে, বিশেষ করে পিঠের মাংসপেশি ও স্পাইনাল ডিস্কগুলোতে চাপ বাড়াতে পারে। এই সমস্যা কমাতে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-

কাজের ফাঁকে একটু বিরতি নিন : একটানা অনেকক্ষণ বসে থাকার কারণে কাঁধ ও পিঠের ব্যথা বাড়তে থাকে। এজন্য সারাদিনে কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাচলা করুন। হাত, পা ও পিঠ নড়াচড়া করুন। এতে রক্তসঞ্চালণ ঠিক রেখে মাংসপেশি আলগা রাখতে সহায়তা করবে। প্রতি ৩০ ঘন্টা পর পর ৫ মিনিট বিরতি নিয়ে হাঁটচলা ও ব্যায়াম করুন। মাঝেমধ্যে নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে বা বসেও কিছু ফ্রি হ্যান্ড এক্সসারসাইজ করতে পারেন।

চেয়ার ও কম্পিউটারের উচ্চতা ঠিক রাখুন : যখন চেয়ারের তুলনায় কম্পিউটারের উচ্চতা অনেক বেশি বা কম থাকে তখন পিঠ ও কাঁধের ব্যাথা বাড়তে পারে। এজন্য কম্পিউটারের উচ্চতা ও বসার পজিশন ঠিক আছে কিনা সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, যখন আপনি সোজা তাকাবেন তখন আপনার চোখ আপনার কম্পিউটার স্ক্রিনের দিকে থাকতে হবে এবং এটি সঠিক পজিশন হিসেবে গণ্য করা হয়। যদি সঠিক স্থানে না থাকে তাহলে কম্পিউটার স্ট্যান্ড ব্যবহার করুন। মনিটর ২০ ইঞ্চি- ৪০ ইঞ্চি দূরত্বে রাখুন, এতে আপনার চোখের সমস্যাও হবে না। পাশাপাশি আপনাকে একটি ভালোমানের ও নিয়ন্ত্রণ রাখা যায় এমন চেয়ারের ব্যবস্থা করতে হবে। এতে আপনার হাত,পা,পিঠ ও কাঁধ সোজা রাখতে সাহায্য করবে।

বরফ বা গরম থেরাপি নিন : গরম সেঁক অথবা বরফ থেরাপি পিঠ বা কাঁধের ব্যথা দূর করতে সহায়তা করে। আঘাত পেলে বা পেশিতে ব্যথা অনুভব করলে বরফ ব্যবহারে উপকার পাবেন। অপরদিকে গরম ছেঁক বা থেরাপি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ব্যথা কমাতে ভূমিকা রাখে। দুটি পদ্ধতিই স্বাস্থ্যের জন্য নিরাপদ ও কার্যকরী।

ম্যাসাজ থেরাপি: নিয়মিত ম্যাসাজে ব্যথা কমে। ম্যাসাজে পেশি শিথিল, রক্ত সঞ্চালন উন্নত হয়। ম্যাসেজ থেরাপি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথায়ও সাহায্য করতে পারে। যারা প্রতিনিয়ত পিঠের ব্যথায় ভুগছেন তাদের ব্যায়াম এবং জীবনধারা পরিবর্তন করা জরুরি।

স্বাস্থ্যকর জীবনযাপন: স্বাস্থ্যকর জীবনযাপন পিঠ ও কাঁধের ব্যাথা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ওজন বজায় রাখার পাশাপাশি ধূমপান ত্যাগ জরুরি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত