আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বাড়িতে ওয়াক্সিং করার উপায়

বাড়িতে ওয়াক্সিং করার উপায়

অনেকেই পার্লারে গিয়ে ঘন ঘন ওয়াক্সিং করান। এতে টাকা তো খরচ হয়ই, পাশাপাশি বারবার ওয়াক্সিংয়ে ত্বক কুঁচকে গিয়ে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রূপ বিশেষজ্ঞদের মতে, এই মৌসুমে যদি রোম তুলতেই হয়, সে ক্ষেত্রে ওয়াক্স করার আগে এবং পরে কিছু নিয়ম মেনে চলা জরুরি। সেক্ষেত্রে ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে ওয়াক্সিং করাতে পারেন।

বাড়িতে ওয়াক্সিং তৈরির জন্য যা যা প্রয়োজন:

১ কাপ ব্রাউন সুগার
২ টেবিলচামচ পাতিলেবুর রস
১ টেবিলচামচ পানি
রান্নার গভীর পাত্র
ওয়ক্সিং করার উপযোগী টিস্যু পেপার

পদ্ধতি:

পাত্র আঁচে বসিয়ে প্রথমে ব্রাউন সুগার দিন। তার পর লেবুর রস আর পানি দিন।
খুব কম আঁচে বসিয়ে রাখুন। মিশ্রণটা ফুটতে শুরু করলে নেড়ে দিন আর আঁচও বাড়ান।
আঁচ কমিয়ে দিন। মিশ্রণটায় ধীরে ধীরে সোনালি রং ধরবে। এক চা চামচ মিশ্রণ তুলে অল্প ঠান্ডা করুন।
মধুর চেয়ে একটু ঘন হলে ভালো কাজ হবে।
পাত্রে ঢেলে নিন, আধ ঘণ্টা পর ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে তখন আর একটু গরম করে নিতে পারেন।

ব্যবহারের নিয়ম:


ওয়াক্স যেহেতু গরম থাকে, তাই খুব নিরাপদ ও পরিচ্ছন্ন কোনও জায়গায় তা রেখে তারপর কাজ শুরু করা উচিত। ওয়াক্স গায়ে লাগানোর জন্য একটা অ্যাপ্লিকেটর লাগবে। স্টিলের চামচ বা বাটার নাইফ দিয়ে কাজটা সেরে ফেলার চেষ্টা করবেন না, কারণ স্টিলের জিনিস খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। শরীরের যেদিকে রোম বড় হয়, সেদিক বরাবর ওয়্যাক্স লাগাতে হবে। তার পর ওয়্যাক্স টিস্যু নিয়ে তার উপর চেপে বসিয়ে দিন। হেয়ার গ্রোথের উল্টোদিকে টেনে আস্তে আস্তে টিস্যুটা তুলতে হবে। ওয়াক্স করার পর প্রথমে একটা নরম কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে মুছে নিন। তার পর ঠান্ডা পানিতে ডোবানো কাপড় নিংড়ে মুছে নেবেন আলতো হাতে। স্বাভাবিকভাবে শরীরটা শুকনো হতে দিন। কোনও জায়গা লালচে হয়ে গেলে বরফ ঘষুন।

ওয়াক্স করার পর কোন কোন নিয়ম মানবেন:

১.ওয়াক্স করেই রোদ্রে বের হওয়া ঠিক নয়। এতে সান ট্যান হতে পারে, রোদে ত্বকের রং জ্বলে যাওয়াও বিচিত্র নয়।

২. ওয়াক্স করার সময় ঢিলেঢালা পোশাক পরুন।

৩. ওয়াক্সিংয়ের ফলে ত্বক সব মৃত কোষ থেকে মুক্তি পায়, এ কারণে তখনই আর এক্সফোলিয়েট করার দরকার নেই। তাতে ত্বকে খুব আঘাত লাগবে।

৪. ওয়াক্সিংয়ের পর ভারী ক্রিম ত্বকের ছিদ্র বন্ধ করে দিতে পারে। তাই ওয়াক্সিংয়ের পর পরই তা ব্যবহার করার কোনও প্রয়োজন নেই।

৫. ভুলেও পুরোনো কাপড় বা জিনসের টুকরো দিয়ে ওয়াক্স করবেন না। তা কখনওই পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না, এতে সংক্রমণের আশঙ্কা থেকে যায়। ডিসপোজ়েবল স্ট্রিপ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত