আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ফলের সালাদে লবণ যোগ করা কি ক্ষতিকর

ফলের সালাদে লবণ যোগ করা কি ক্ষতিকর

স্বাস্থ্যের জন্য ফল খাওয়ার উপকারিতার কথা সবারই জানা। ফলে শরীরের জন্য উপকারী ভিটামিন, খনিজ এবং ফাইবারের মতো উপাদান থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি বিপাকক্রিয়াও বাড়ায়। এর ফলে শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ে। তবে আপনার যদি ফলের সঙ্গে লবণ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে তা বন্ধ করা উচিত।

লবণ বা চাট মসলা দিয়ে ফল খেলে সেগুলোর স্বাদ ভালো হবে, কিন্তু শরীরে তেমন কোনো উপকার হবে না। শুধু তাই নয়, লবণ দিয়ে ফল খেলে নানা ধরনের শারীরিক সমস্যা ও হতে পারে। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ফলের উপর লবণ ছিটালে যা হয়-

ফলের ওপর লবণ ছিটিয়ে খেলে সেগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। ফলের সাথে লবণ খাওয়ার ফলে কিডনি সংক্রান্ত রোগও হয়।

ফলের সাথে লবণ মিশিয়ে খেলে অ্যালার্জি হতে পারে, যার ফলে শরীরে ফুলে যেতে পারে।

উচ্চ রক্তচাপ থাকলে কখনোই লবণ দিয়ে ফল খাবেন না। এটি করলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

হৃদরোগে আক্রান্তদেরও ফলের সঙ্গে লবণ খাওয়া একেবারেই উচিত নয়। ফলের ওপর লবণ দিলেই পানি বের হতে থাকে। যা ফলের পুষ্টি কমিয়ে দেয়।

যেভাবে ফল খাবেন-

ফল খাওয়ার সময় মনে রাখবেন একবারে একটি মাত্র ফল খাওয়া উচিত।

আপনি যদি ফলের সালাদ খেতে পছন্দ করেন তাহলে শুধুমাত্র মিষ্টি বা আলাদাভাবে টক ফলের সালাদ তৈরি করুন।

টক ও মিষ্টি ফলের সালাদ একসঙ্গে খাওয়া উচিত নয়।

ফল কাটার এক ঘণ্টার মধ্যে খাওয়া উচিত।

দীর্ঘ সময় ধরে কেটে রাখা ফলের মধ্যে পুষ্টি কমতে শুরু করে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত