আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যে ৫ কারণে ঘরে গাছ রাখবেন

যে ৫ কারণে ঘরে গাছ রাখবেন

ঘরের কোণে বড় একটি গাছ রাখলে ঘরের সৌন্দর্য যেমন বাড়ে, তেমনি সবুজের আরামে চোখটাও জুড়ায়। ঘরের কোণে, জানালার পাশে কিংবা টেবিলের উপর সতেজ সবুজ গাছ রাখতে পারেন। ঘরের মধ্যে এক টুকরো প্রকৃতি নিয়ে আসার বেশ কিছু সুবিধা রয়েছে। শারীরিক এবং মানসিকভাবে এটি আপনাকে রাখবে নির্মল ও সুস্থ। জেনে নিন ঘরে গাছ রাখলে কীভাবে উপকৃত হবেন।

১। বাতাস পরিশুদ্ধ করে

প্রাকৃতিক বায়ু পরিশোধক হিসেবে বাতাস থেকে ক্ষতিকারক পদার্থ দূর করতে পারে গাছ। স্পাইডার প্ল্যান্ট এবং পিস লিলির মতো ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন ঘরে। এগুলো বাতাসে থাকা বিষাক্ত উপাদান দূর করতে পারে বলে বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে।

২। উদ্বেগ কমায়

গবেষণায় দেখা গেছে, গাছের আশেপাশে সময় কাটালে মানসিক চাপ এবং উদ্বেগ কমে। গাছপালা স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে।

৩। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কিছু গবেষণা দাবি করছে, গাছ আমাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। গাছ থেকে নির্গত ফাইটোসাইড এক ধরনের প্রাকৃতিক রাসায়নিক যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এর মানে, বাড়িতে গাছ থাকলে অসুস্থ হওয়ার ঝুঁকি কমে।

৪। মানসিক স্বাস্থ্য ভালো রাখে

মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে গাছ। আশেপাশে গাছ থাকলে গাছের শান্ত এবং ইতিবাচক প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কে। এতে মানসিকতা ভালো থাকে।

৫। ভালো ঘুমের কারণ হতে পারে

ল্যাভেন্ডার এবং জেসমিনসহ কিছু গাছের প্রাকৃতিক সুগন্ধির প্রভাবে ঘুম ভালো হয় বলে দাবি করেছে বেশ কিছু গবেষণা। এছাড়া সবুজ গাছ উদ্বেগ কমিয়ে আমাদের শান্ত রাখতে সাহায্য করে। ফলে ঘুম ভালো হয়।

তথ্যসূত্র: ফেমিনা


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত