আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শরীরে যেসব উপকারে আসে আলু

শরীরে যেসব উপকারে আসে আলু

সারা বিশ্বে আলু একটি সুপরিচিত ও সর্বাধিক উৎপাদিত খাদ্যশস্য। আলুর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। আমাদের দেশে সতেরোশ শতকের গোড়ার দিকে আলুর চাষ শুরু হয়। এর ফলন শীতকালে হয় বলে শীতের সময় যতটা স্বাদযুক্ত হয়। অন্য সময়ে ততটা নয়। আলু মূলত : শর্করা জাতীয় সবজি। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, এসকরবিক এসিড ও বি ভিটামিন।

খোসাসহ সিদ্ধ আলুর নিচে প্রোটিন, ভিটামিন ও খনিজ লবণ থাকে বলে খোসা ছাড়ানো রান্না করা আলুর চেয়ে খোসাসহ সিদ্ধ আলু গুণগতমানের দিক থেকে অনেক উন্নত। খুব সহজে হজম হয় বলে সহজপ্রাচ্য খাবার হিসাবে এটা বেশ উপযোগী। এজন্য ছয় মাসের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এমনকি আলসারের রোগীরাও আলু খেতে পারেন। চাল ও গমের সঙ্গে আলুর মিশ্রিত ব্যবহার পুষ্টিমান বাড়াতে সাহায্য করে।

অন্ত্রের জারক রসের সাহায্যে আলু হজম হয় বলে সিদ্ধ আলুর শর্করা মল্টোজ ও ডেক্সট্রোজ ভালোভাবেই দেহে শোষিত হয়। যাদের ভাত-রুটি অপছন্দ, কিন্তু দেহে প্রচুর শর্করা প্রয়োজন। তাদের জন্য আলু উপযোগী খাবার। কারণ এটা সারা দিনের চাহিদার শর্করা সম্পূর্ণ অথবা আংশিকভাবে পূরণ করতে পারে।

অনেক সময় আলু থেকে বিষক্রিয়া ঘটতে পারে। কারণ কোনো কোনো আলুর খোসার নিচে সবুজ রং দেখা যায়। এই অংশটি তেতো স্বাদের। আলুর অঙ্কুরের মধ্যেও সবুজ বর্ণ দেখা যায়। এ স্থানে সোলেমেনি নামক জীবাণু বেশি পরিমাণে থাকে। এ সবুজ অংশ খেলে মাথাব্যথা, বমি, তলপেট ব্যথা, ডায়রিয়া, এমনকি রক্ত সঞ্চালনেও ব্যাঘাত ঘটতে পারে।

১০০ গ্রাম গোল আলুতে থাকে ৯০ ক্যালরি, ২০ গ্রাম শর্করা, ১১ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১০ মিলিগ্রাম ভিটামিন সি। এদিকে ১০০ গ্রাম মিষ্টি আলুতে রয়েছে ১২০ ক্যালোরি, ২৮.২ গ্রাম শর্করা, ভিটামিন বি২। মিষ্টি আলুতে প্রচুর আঁশ থাকে এবং এটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত