আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বর্ষায় অনবরত চুল ঝরছে? খেতে পারেন যেসব ফল-সবজির রস

বর্ষায় অনবরত চুল ঝরছে? খেতে পারেন যেসব ফল-সবজির রস

বর্ষায় অনেকেরই চুল ঝরা বেড়ে যায়। কারও কারও চুল ঝরা এতটাই বেড়ে যায় যে, চুলের ঘনত্ব রীতিমতো কমে যায়। এ সময় চুল ঝরা রোধ করতে ও চুলের বৃদ্ধি দ্রুত গতিতে করতে চাইলে শুধু চিকিৎসা করালেই হবে না। একই সঙ্গে খেতে হবে একাধিক পুষ্টিকর খাবার। চুল বাড়াতে চাইলে খেতে পারেন কয়েক রকম শরবত।

ফলে রস স্বাস্থ্য ভালো রাখতে, সৌন্দর্য বাড়াতে দারুনভাবে সাহায্য করে। কথায় আছে, বাইরের ত্বক চর্চার পাশাপাশি ভিতর থেকেও নিজেকে ফিট রাখতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। এ কারণে আপনি যদি সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান তাহলে কয়েকটি ফল ও সবজির রস খেতে পারেন।

গাজরের রস: গাজরের রসে ভরপুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন ই আছে। এই সবজির রস চুলের হাইপার ফলিকেলসকে পুষ্টি দেয়। এ কারণে এই সবজি চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

পালং শাক: পালং শাক অনেকেরই পছন্দের। কিন্তু তরকারির মতো রান্না না করে এই শাকের রস করে খেলেও স্বাস্থ্যের জন্য তা উপকারী হবে। নিয়মিত এই শাকের রস খেলে চুল বাড়বে। এই শাকে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো জরুরি উপাদান আছে। এর ফলে চুলের ফলিকেলস শক্ত হয়।

আমলকীর রস: আমলকী যে চুলের জন্য উপকারী এটা সবারই জানা। বাজারে আজকাল আমলকী দিয়ে তৈরি নানা ধরনের তেল পাওয়া যায়। সেই তেল মাথার তালুতে লাগানোর পাশাপাশি যদি এই ফলের রস বানিয়ে খান সেটা একই রকমের উপকারী হবে। আমলকীর রসে থাকা নানা ধরনের ফ্যাটি অ্যাসিড চুলে শক্তি জোগায়।

শসার রস: শসার একাধিক উপকারিতা আছে। এখানে সিলিকন, ক্যালসিয়াম, সোডিয়াম, সালফার পাওয়া যায়। এই প্রতিটা উপাদান চুলের জন্য ভীষণই জরুরি। তাই শসার রস বানিয়ে খেলেও শক্তিশালী চুল পাওয়া যাবে। একই সঙ্গে চুল দ্রুত লম্বাও হবে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত