আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যে চা অতিরিক্ত ওজন কমিয়ে রক্তশূন্যতা দূর করবে

যে চা অতিরিক্ত ওজন কমিয়ে রক্তশূন্যতা দূর করবে

এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করে। এছাড়া ঠাণ্ডা-কাশি, বুকে জমে থাকা কফ বের করতে আদা চা অনেক উপকারি। তবে ওজন বেড়ে যাওয়ার ভয়ে চায়ের সঙ্গে আমরা অনেকে চিনি খেতে চাই না। কারণ চিনি নানা ধরনের শারীরিক সমস্যার তৈরি করে। তাই যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আছে অথচ ডায়াবেটিস নেই তারা চিনির বিকল্প হিসেবে গুড় খেতে পারেন।

গুড়ের চা শরীরের জন্য খুবই উপকারি। আসুন জেনে নেই গুড়ের চা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

হজমের প্রক্রিয়া উন্নত করে

চিনির চেয়ে গুড় স্বাস্থ্যের জন্য ভালো। গুড়ে রয়েছে বিভিন্ন খনিজ যেমন- ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। যা শরীরের জন্য দারুণ উপকারী। যারা কোষ্ঠ কাঠিন্যে ভোগেন, তাদের জন্যও গুড় খেতে পারেন। গুড় খেলে খাবার হজমে সাহায্য করে।

রক্তশূন্যতা দূর করে

গুড়ে প্রচুর পরিমাণে আয়রন। রক্তে হিমোগ্লোবিনের অন্যতম উপাদান হলো আয়রন। তাই প্রতিদিন গুড় খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে। ফলে ফুসফুস থেকে লোহিত রক্ত কণিকার সাহায্যে সারা শরীরে অক্সিজেন মিশ্রিত রক্ত পৌঁছতে পারে। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা গুড় খেলে উপকার পাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা

গুড়ের সঙ্গে আদা মিশ্রিত চা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে।

ত্বক সতেজ রাখে

গুড়ে থাকা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া গুড় বিপাকের হার বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত