আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ঈদের ছুটিতে ডিভাইস রেখে পরিবারকে সময় দিন

ঈদের ছুটিতে ডিভাইস রেখে পরিবারকে সময় দিন

ঈদের ছুটি মানেই তো আপনজনদের সঙ্গে সময় কাটানো। পরিবারের সবাই মিলে ঘুরে বেড়ানো আর নানা স্বাদের খাবারের রসনায় ডুব দেওয়া ছাড়া আর কী চাই! তবে অনেকেই তা করেন না। মুঠোফোন কিংবা অন্য কোনো ডিজিটাল ডিভাইসে সময়টাকে আটকে রাখছেন।


ঈদের ছুটিতেও যদি এভাবে সময় চলে যায় ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে, তা হবে নিতান্তই দুঃখজনক।


বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মনোরোগ বিশেষজ্ঞ শাহনীলা তৈয়ব। তিনি বলেন সারাবছর নানা কাজের ব্যস্ততায় পরিবারের সঙ্গে সময় কাটানো হয়ে উঠেনা বেশির ভাগ মানুষেরই। তাই ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন। 
  
তিনি বলেন, স্যোশাল মিডিয়ার যুগে ছবি, রিলসে হয়তো ডুবে থাকতে ভালোই লাগে। তবে সেক্ষেত্রে অবশ্যই সময়ের হিসাবটা ঠিক রাখা জরুরি।

একসঙ্গে খাবার খাওয়া 
ঈদের এ কটাদিন অন্তত পরিবারের সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে খাবার খান। আর গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে থাকলে আত্মিয়পরিজনদের নিয়ে অন্তত একবেলা খেতে বসুন।
 
একসঙ্গে সময় কাটান
সারাদিন ভার্চুয়াল জগতের বন্ধুদের সঙ্গে সময় নস্ট না করে পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে সময় কাটানোর ওপর গুরুত্ব দিন। এর ফলে স্বাভাবিকভাবেই আপনার মন-মানসিকতা ভালো থাকবে।


সারা দিনের একটা নির্দিষ্ট সময়ে আড্ডা দিন, সিনেমা দেখুন কিংবা লুডো ও ক্যারামের মতো ঘরোয়া গেম খেলতে পারেন। নিজেদের মধ্যে কথা বলার সময় মোবাইল ফোন বা অন্যান্য গ্যাজেট দূরে রাখুন। এতে সবার শারীরিক ও মানসিক উপস্থিতি নিশ্চিত হবে এবং সময়টা উপভোগ্য হয়ে উঠবে। 

কথা বলুন সবার সঙ্গে
প্রচুর কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। বিশেষ করে পরিবারের বয়স্ক ব্যক্তিদের আলাদাভাবে সময় দিলে তারা খুশি হবেন। পরিবারের ছোট সদস্যদেরও অবহেলা করা  যাবে না।

ছোটরা যদি কোনো কিছু বলতে চায়, তবে তাদের কথাও গুরুত্ব দিয়ে শুনুন। এ ছাড়া আপনার জীবনে নানা সমস্যার বিষয়ে তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। পরিবারের অন্য সদস্যদের দৃষ্টিভঙ্গিকে সম্মান করুন। তাদেরকে সব সময় আগলে রাখুন।

সন্তানদের সময় দিন 
সন্তানের সঙ্গে কথা বলুন। ভাগ করে নিন নিজের কথা। আপনার শৈশব কেমন ছিল, ওর বয়সে আপনি কী করতেন, এমন নানান কথা আলাপ করুন। ওকে নিয়ে বই পড়ুন, ওর সঙ্গে ছবি আঁকুন কিংবা খেলুন।

পারিবারিক কাজে সহযোগিতা করা 
পরিবারে একে অপরের কাজে সহযোগিতা করতে পারেন। তাই সবাই একসঙ্গে মিলে ঘরের বিভিন্ন কাজ করে ফেলুন। 

 

 

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত