আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

গরমে ত্বকের শুষ্ক ভাব এড়াতে কী কী করবেন

গরমে ত্বকের শুষ্ক ভাব এড়াতে কী কী করবেন

অনেক সময় ত্বকে ভিটামিন ই- এর অভাব দেখা দিলে ত্বক শুষ্ক, রুক্ষ হয়ে ওঠে।  গরমকালেও এ সমস্যা দেখা দিতে পারে। তাই শুরু থেকেই এ সমস্যার যত্ন নেওয়া জরুরি।

এই সময়ে ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব এড়াতে কী করবেন 

ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে চাইলে প্রতিদিন পরিমিত পরিমাণে পানি খেতে হবে, যাতে শরীরে ডিহাইড্রেশন না হয়।  এছাড়া গরমকালেও যাদের ত্বক খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে থাকে, তারা কয়েকটি উপকরণ ব্যবহার করলে উপকার পাবেন। যেমন-

অ্যালোভেরা জেল 

ত্বকের যত্নে অ্যালোভেরা জেল খুবই উপকারী। সব মৌসুমেই এই উপকরণ ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণ ত্বকে রুক্ষ, শুষ্ক ভাব দূর করে। এর পাশাপাশি,ত্বকের সব ধরনের জ্বালা-যন্ত্রণা, র‍্যাশও কমাতে সাহায্য করে। 

ওটস 

গরমের সময় যাদের ত্বক খুব রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তারা ওটস ব্যবহার করতে পারেন। পানিতে ভিজিয়ে রাখা ওটস ত্বকে ভালো করে ব্যবহার করলে স্ক্রাবিংয়ের কাজও হয়। এর ফলে ত্বক হয় মোলায়েম এবং উজ্জ্বল। 

মধু 

মধুও ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বকের মোলায়েম, আর্দ্র ভাব বজায় রাখতে সাহায্য করে। গরমের দিনে যাদের ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে যায়, তারা সরাসর মধু ব্যবহার করতে পারেন ত্বকে। এছাড়া ঘরোয়া ফেসপ্যাক, ফেসস্ক্রাব বানালে মধু মিশিয়ে নিতে পারেন। 

অ্যাভোকাডো 

অ্যাভোকাডো পেস্ট ত্বকে ব্যবহার করলেও মোলায়েম ভাব বজায় থাকবে। গোসলের ১৫-২০ আগে ত্বকে অ্যাভোকাডো পেস্ট লাগিয়ে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ। 

অলিভ অয়েল 

ত্বকের রুক্ষতা-শুষ্কভাব দূর করতে গরমকালেও ত্বকে তেল মালিশ করতে পারেন । এক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করা ভালো। তবে ত্বক বেশি সংবেদনশীল হলে চিকিৎসকের পরামর্শ নিন। 

নারকেল তেল 

ত্বকের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। ত্বকের যেসব অংশ বেশি রুক্ষ, শুষ্ক হয়ে যায়, সেখানে নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন। তবে ত্বক বেশি তৈলাক্ত হলে তেল ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত