আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

৯টি লক্ষণ মিলে গেলে বুঝবেন আপনি কাছের মানুষদের ষড়যন্ত্রের শিকার

৯টি লক্ষণ মিলে গেলে বুঝবেন আপনি কাছের মানুষদের ষড়যন্ত্রের শিকার

হ্যাঁ, দুঃখজনক হলেও সত্যি যে আমরা প্রায়ই কাছের মানুষদের ষড়যন্ত্রের শিকার হই আর নিজেরা বুঝতেও পারি না। নিজের অজান্তেই অনেক বড় বড় ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে আর সেইসব মুখোশধারীরা আমাদের ক্ষতি করতেই থাকে। সেই কাছের মানুষ হতে পারে নিজের পরিবার বা শ্বশুরবাড়িতে, বন্ধু মহলে, অফিসে কিংবা যে কোন কোথাও। কীভাবে বুঝবেন যে আপনার কাছের কোন মানুষই গোপনে ষড়যন্ত্র করে ক্ষতি করছে আপনার? জেনে নিন ৯টি লক্ষণ।

১) আপনি হয়তো বিশ্বাস করে কাছের মানুষদের নিজের মনের কথা বলছেন। কিছুদিন পরই আবিষ্কার করলেন যে আপনার সেই কথাটি অন্যরাও জানে যাদেরকে আপনি বলেন নি। জেনে নেবেন যে কাছের কেউই আপনার সাথে প্রতারণা করছে।
২) আপনার একটা সাধারণ কথাকেই হয়তো বিশাল বানিয়ে রঙ ছড়িয়ে বলা হচ্ছে বাড়ির বড় কাউকে কিংবা অফিসের বস বা কলিগকে। অথচ কে যে বলছে আপনি জানতেই পারছেন না। জেনে নিন, কাছের কেউই এই কাজটা করছে বিধায় আপনি তাকে চিনছেন না।
৩) বাসার মুরুব্বি কিংবা অফিসের সিনিয়ররা হুট করেই আপনাকে অপছন্দ করছেন কোন কারণ ছাড়াই। কিংবা অকারণে আপনাকে বকাবকি ও দোষারোপ করছেন। জেনে নেবেন, এটা কাছে কারো ষড়যন্ত্রের ফল।
৪) হঠাৎ করেই প্রিয় কিছু মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনি যা করেন নি সেটার জন্য আপনাকে দোষী করছে কিংবা বিনা কারণে আপনাকে এড়িয়ে চলছে। শত চিন্তা করেও বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। জানবেন সেটা কেবলই কারো প্ল্যানিং এর কারণে হচ্ছে আপনার সাথে।

৫) পরিবার হোক বা অফিস, আপনি যাই করছেন না কেন আপনার ভাগের প্রশংসা নিয়ে যাচ্ছে অন্য কেউ। কাজটা করছেন আপনি, সুনাম পাচ্ছেন অন্যরা। অনেক কাজ করেও কারো মন পাচ্ছেন না। এটা নিশ্চিত ষড়যন্ত্রের শিকার হবার লক্ষণ।
৬) কিছুদিন যাবতই আপনার ভাগ্যটা খারাপ চলছে মনে হয়? কোন কাজেই সফল হতে পারছেন না, মনে হচ্ছে ভাগ্যদেবী মুখ ফিরিয়ে নিয়েছেন? একটা সফল কাজও হতে হতে শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছেন? জেনে নিন, কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে বলেই এই অবস্থা।
৭) হয়তো কোন কাজ নিয়ে গোপন পরিকল্পনা করেছেন, যা কেবল জানে কাছের মানুষেরা। এই প্ল্যান অন্য কেউ জেনে গেলে বুঝবেন প্রতারণা কাছের কেউই করেছে।
৮) খুব কাছের কেউ ক্রমাগত আপনার কাছে অন্যদের নামে বদনাম করে? ক্রমাগত আপনাকে বলে যে অমুকের সাথে মিশবে না, তমুকের সাথে কথা বলবে না? জেনে রাখুন, আপনি সেই কাছের মানুষের ষড়যন্ত্রের শিকার।
৯) আজকাল আপনার ব্যক্তিগত জীবন নিয়ে খুব রসালো আলোচনা হচ্ছে পরিচিত মহলে? অকারণেই স্ক্যানডাল হচ্ছে? জেনে রাখুন, কাছের কেউই ছড়াচ্ছে এইসব।

শেয়ার করুন

পাঠকের মতামত