আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন

ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, লুর সফর নিয়ে বিএনপির কোনো নেতা কোথাও কোনো কথা বলেননি। অথচ ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন এ নিয়ে প্রলাপ বকছেন।


মঙ্গলবার (১৪ মে) বিকালে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।


রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন- ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে? লু কি নিষেধাজ্ঞা দিয়ে যাবে, এই আশায় আছে বিএনপি? বিএনপি তার আসা (সফর) নিয়ে এবং সে কী করবে, এই নিয়ে কি কোনো কথা বলেছে? কিন্তু ওবায়দুল কাদের বলে যাচ্ছেন। জ্বরে যেমন মানুষ প্রলাপ বকে, তেমনি উনি প্রলাপ বকছেন। এর কারণ কী, আমরা জানি না।

জনগণকে বিভ্রান্ত করার জন্য ক্ষমতাসীন দলের নেতারা নানা কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, তার একটি হলো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে প্রলাপ বকা। কিন্তু তাতে জনগণ বিভ্রান্ত হবে না।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে। কিন্তু তারা একতরফা নির্বাচন করতে চায়। তার প্রমাণ হচ্ছে, বিগত সংসদ নির্বাচনের আগে সারা দেশ থেকে বিএনপি এবং যারা গণতন্ত্রের কথা বলে, তাদের বন্দী করে রাখে। ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫-২৬ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল। নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি। জনগণও ভোট দিতে যায়নি।

এই সরকার সব দিক থেকে ধ্বংসের শেষ সীমানায় উপনীত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, অর্থনীতির এই যে করুণ অবস্থা, এটা আমার কর্মজীবনে দেখিনি। তিনি এই সরকারেরই মনোনীত। আবার তাদের জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলছেন, বাংলাদেশে আজকে ভয়াবহ অবস্থা, তার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের নতুন তত্ত্ব দিয়ে তৌফিক ইলাহীরা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত