আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাড়ির জন্য মায়ের সঙ্গে অপেক্ষা করছিল ৪ বছর বয়সী শিশু, অতঃপর লরির ধাক্কায় মৃত্যু

গাড়ির জন্য মায়ের সঙ্গে অপেক্ষা করছিল ৪ বছর বয়সী শিশু, অতঃপর লরির ধাক্কায় মৃত্যু

আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতে গাড়ির জন্য মায়ের সঙ্গে অপেক্ষা করছিল ৪ বছর বয়সী শিশু হোসাইন। হঠাৎ বেপরোয়া গতির একটি লরি এসে শিশুটিকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  


মঙ্গলবার (১৪ মে) বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের সহযোগীতায় চালককে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করা হয়েছে। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে মায়ের সঙ্গে নাথেরপেটুয়া বাজারে আসে ৪ বছর বয়সী শিশু হোসাইন। নাথেরপেটুয়া বাজারে পৌঁছে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তারা। ওই সময় নোয়াখালিগামী একটি বেপরোয়া গতির লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শিশুটির বাড়ি নাঙ্গলকোট উপজেলার আদ্রা (দঃ) ইউপির কাকৈরতলা গ্রামে। সে ওই গ্রামের সোহেল ও খাদিজা দম্পতির একমাত্র ছেলে। 


এ ঘটনায় আদরের সন্তানকে হারিয়ে মা খাদিজা আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন, শোক বিহম্বল বাবা সোহেল হয়ে পড়েছেন বাকরুদ্ধ। শিশুটিকে হারিয়ে ওই পরিবারে চলছে শোকের মাতম। মঙ্গলবার রাত সাড়ে দশটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লাকসাম হাইওয়ে থানার ওসি মো. মুরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, ‘লরিচালক মো. হানিফ (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে লরিটি উদ্ধার করা হয়েছে।
 
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হওয়ার কথা জানান মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত