আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

অফিস কম্পিউটারে যে ৭টি কাজ ভুলেও করবেন না

অফিস কম্পিউটারে যে ৭টি কাজ ভুলেও করবেন না

কর্মজীবী মানুষদের দিনের অধিকাংশ সময় অফিসে কাটাতে হয়। অফিসের প্রয়োজনে তাদের প্রতিনিয়ত কম্পিউটারে কাজ করতে হয়।  অফিসের কাজের ফাঁকে ব্যক্তিগত কাজের জন্য অনেকেই অফিসের কম্পিউটার ব্যবহার করেন। আর তখনই ভুলটি করে থাকেন। আপনি যখন অফিসের কম্পিউটারের কাজ করতে থাকেন তখন সম্পূর্ণভাবে অফিস আপনাকে মনিটর করে থাকে। 
আপনি কোন কোন সাইট ব্রাউজ করছেন, কী করছেন, কী দেখছেন সব কিছু রেকর্ড হতে থাকে অফিস ম্যানেজমেন্টের কাছে। অনেক অফিসেই আছে ব্রাউজিং হিস্ট্রি চেকের ব্যবস্থা, যা হয় মূলত গোপনে। আবার কলিগরাও কিন্তু লক্ষ্য করে থাকেন অনেক কিছুই।   
নিজেদের অজান্তে কম বেশি আমরা সবাই অফিসের কম্পিউটারে এমন কিছু কাজ করে থাকি যা ক্যারিয়ারের জন্য ক্ষতিকর। অফিসের কম্পিউটারের এই জিনিসগুলো ব্রাউজ করা থেকে বিরত থাকুন।
১। পর্নোগ্রাফি অথবা এই ধরণের কোনো কন্টেন্ট  অফিসে পর্নোগ্রাফি বা এই সম্পর্কযুক্ত যে কোনো পর্ন কন্টেন্ট খোঁজা থেকে বিরত থাকুন। এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, ব্রিটেনের সংসদ অফিস থেকে ৩,০০,০০০ এর বেশি পর্ন সাইট খোঁজা হয়।শুধু তাই নয় বাল্টিমোর শহরে এক প্রতিষ্ঠানের কর্মীরা কাজের সময়ের ৩৯ ঘন্টা বেশি পর্ন দেখার প্রমাণ পাওয়া যায়। এক নাইট শিফটে আট ঘন্টা কাজের সময়ের  ছয় ঘন্টা পর্ন দেখার অভিযোগ রয়েছে এক কর্মীর।  
২। নিজের প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য প্রদান করা সাইটআপনার প্রতিষ্ঠানের তথ্য  ব্যবহার করে এমন কোনো সাইট ব্রাউজ করা থেকে সাবধান থাকুন। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব কিছু সাইট যা উচ্চপদস্থ কর্মীরা শুধু প্রবেশাধিকার রাখে সে সাইটগুলোতে ঘটনাক্রমে এক্সেস পেয়ে গেলেও ব্রাউজ করার আগে একবার ভাবুন।
৩। পার্ট টাইম কাজের সাথে সম্পর্কযুক্ত সাইট/কন্টেন্টচাকরির পাশাপাশি আপনি যদি অন্য কোনো ব্যবসা বা কাজ করে থাকেন, তাহলে অফিস সময়ে সেই সাইট/পেজগুলো থেকে দূরে থাকুন। কর্মীদের একটি বিশাল অংশ চাকরিচ্যুত হয়ে থাকে শুধুমাত্র কাজের সময় তার নিজের ব্যবসা পরিচালনার জন্য।
৪। চাকরি খোঁজার সাইটগুলো  অফিস কম্পিউটার চাকরি খোঁজার কাজে ব্যবহার করবেন না। আপনি যদি আপনার বর্তমান চাকরি নিয়ে অনেক অসুখীও থাকেন তবুও এই কাজটি করা থেকে বিরত থাকুন। ক্যারিয়ার কোচ এবং দ্যা হ্যায়ারড গ্রুপের প্রতিষ্ঠাতা রায়ান কান বলেন “ আপনার প্রতিটি জিনিস গোপনে পর্যাবেক্ষণ করা হচ্ছে, আপনি যখন নতুন জবের জন্য চাকরির সাইট ব্রাউজ করবেন সেটি ম্যানেজমেন্টের কাছে পৌঁছে যাবে। হয়তো নতুন চাকরি পাবার আগেই তারা আপনাকে চাকরিচ্যুত করবেন”।
৫। ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ করে এমন যে কোনো সাইট/কন্টেন্ট/পেজইঙ্ক প্রতিষ্ঠাতা এবং ক্যারিয়ার বিশেষজ্ঞ টিনা নিকোলাই বলেন “ সবচেয়ে ভালো হয় আপনার ব্যক্তিগত এবং প্রেমের জীবন অফিস থেকে দূরে রাখা”। ডেটিং সাইট অথবা অন্য যে কোনো সম্পর্কের সাইট ব্রাউজ করা থেকে বিরত থাকুন। অফিসে বসে সোশ্যাল মিডিয়ায় প্রেমটাও বাদ দিন।
৬। যেসকল সাইট/পেজ বিয়ে, পার্টি অথবা ছুটির প্ল্যান করে থাকেঅফিসে ব্যক্তিগত যে কোন কাজ করা থেকে বিরত থাকা উচিত। হয়তো ছুটিতে আপনি কোথাও ঘুরতে যাবেন সেখানকার হোটেল, এয়ারলাইন্সের খোঁজ খবর অফিসের কম্পিউটার থেকে নেবেন না। মনে রাখবেন অফিসের কম্পিউটার শুধু অফিসের কাজের জন্য ব্যক্তিগত কাজের নয়।
৭। অতিরিক্ত অনুসন্ধান করাযে কোনো বিষয় বেশি অনুসন্ধান করা থেকে বিরত থাকুন। অনুসন্ধানের সময় অবশ্যই বিবেচনা করবেন। দীর্ঘ সময় ধরে কোনো কিছু অনুসন্ধান করবেন না। আপনার পছন্দের বা শখের যেকোনো কিছু অনুসন্ধান করবেন না। যেমন আপনার আগ্রহের জায়গা শেয়ার বাজার, তাই বলে দীর্ঘসময় ধরে শেয়ার মার্কেট বা ইনডেস্ক  দেখাটা অপেশাদার মনোভাবের পরিচয় বহন করে।

শেয়ার করুন

পাঠকের মতামত