আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ক্যালোরি পোড়ানোর ১৩ টি অন্যরকম সহজ উপায়

ক্যালোরি পোড়ানোর ১৩ টি অন্যরকম সহজ উপায়

ব্যায়াম করাটা অনেকের কাছেই নিরানন্দের। তাই ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে এমন কোন কাজ করা উচিৎ যা করে আপনি আনন্দ পান এবং সে কাজের জন্য নড়াচড়া করলে  আপনি রিল্যাক্স অনুভব করেন। সম্প্রতি বিজনেস ইনসাইডার বিভিন্ন উপায় বিশ্লেষণ করে দেখেছে যার মাধ্যমে মানুষ ক্যালোরি পোড়াতে পারে। এজন্য যে আপনাকে জিমে যেতে হবে অথবা নতুন খেলায় অংশগ্রহণ করতে হবে এমন না। 
এমন ১৩ টি উপায়ের কথাই বলা হয়েছে যার মাধ্যমে অনেক  সহজে ক্যালোরি পোড়ানো সম্ভব। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এর ভিত্তিতে প্রতিটি ক্যালোরি পোড়ানোর উপায়ের হিসাব করা হয়েছে ২০০ পাউন্ড ওজনের ব্যক্তির জন্য। তালিকাটিতে এই উপায়গুলোকে কম তীব্রতা থেকে বেশি তীব্রতায় সাজানো হয়েছে।
১। হাতা ইয়োগা
এটি ব্যায়ামের এমন একটি ধরন যাতে একই ভঙ্গিতে থাকা হয় অনেকক্ষণ। এই ব্যায়ামের মাধ্যমে ২০০ পাউন্ড ওজনের একজন মানুষ প্রতি ঘন্টায় ২২৮ ক্যালোরি পোড়াতে সক্ষম হন। এটি খুব তীব্র কোন ব্যায়াম নয়। কিন্তু এর মাধ্যমে আপনার স্ট্রেচিং হয় এবং নড়াচড়াও হয়।
২। ধীরে হাঁটাঅনেকেই সাধারণ হাঁটাকে ব্যায়াম মনে করেন না, কিন্তু এটিও ব্যায়াম। আপনার প্রতিদিনের রুটিনে দীর্ঘ সময় হাঁটা প্রভাব ফেলতে পারে। ২০০ পাউন্ড ওজনের একজন মানুষ প্রতি ঘন্টায় ২ মাইল হাঁটলে ২২৫ ক্যালোরি খরচ হয়।
৩। বোলিংবোলিং খেলাকে খুব সহজ মনে হয় কিন্তু এটি খেললে প্রতি ঘন্টায় ২৭৩ ক্যালোরি খরচ হয়। তবে ওজন কমাতে চাইলে উচ্চ ক্যালোরির পানীয় ও পিজা খাওয়া এড়িয়ে যেতে হবে।
৪। নাচনাচ হতে পারে আপনার শখের বিষয়। বলরুম নাচের ক্ষেত্রে প্রতি ঘন্টায় ২৭৩ ক্যালোরি ওজন কমে।
৫। তাই চিএটি চীনের এক ধরনের মারশাল আর্ট এবং অনেকেই এটি অনুশীলন করেন ব্যায়াম হিসেবে। কিন্তু এটি ধীর গতির বলে অন্য ওয়ার্কআউটের চেয়ে ভিন্ন অনুভূতি দেয় এবং এতে প্রতি ঘন্টায় ২৭৩ ক্যালোরি খরচ হয়।
৬। ডিঙ্গি চালানোআপনি যদি পানির কাছাকাছি বাস করেন তাহলে ছোট নৌকা বা ডিঙ্গি নৌকা চালালে অবসর ভালো কাটার পাশাপাশি ঘন্টায় ৩১৯ ক্যালোরি খরচ হবে আপনার।
৭। ধীর গতিতে সাইকেল চালনোঅবসরে ঘন্টায় ১০ মাইলের ও কম গতিতে সাইকেল চালালে ২০০ পাউন্ডের একজন ব্যক্তি ৩৬৪ ক্যালোরি পোড়াতে পারেন। এটি ভলিবল খেলা অথবা পাওয়ার ইয়োগা করার সমান।
৮। গলফ খেলাএকজন ২০০ পাউন্ড ওজনের মানুষ গলফ খেললে ৩৯১ ক্যালোরি পোড়াতে সক্ষম হন। এটি দ্রুত হাঁটার সমান।
৯। দ্রুত হাঁটাদ্রুত হাঁটা পায়চারি করার চেয়ে অনেক বেশি কার্যকরী। কাজে যাওয়ার সময় যদি ৩-৫ মাইল হেঁটে যেতে পারেন তাহলে আপনার ঘন্টায় ৩৯১ ক্যালোরি পুড়বে।
১০। সাঁতার কাটাহালকা বা মধ্যম মানের সাঁতার কাঁটার ফলে একজন ব্যক্তি প্রতি ঘন্টায় ৫২৮ ক্যালোরি পোড়াতে পারেন।
১১। হাইকিংপ্রকৃতির মাঝে বেড়াতে গেলে আপনি অনেক ভালো অনুভব করবেন যা জিমে গেলে হয়না। উঁচু স্থানে ভ্রমনে গেলে প্রতি ঘন্টায় ৫৪৬ ক্যালোরি খরচ হয়।
১২। ব্যাকপ্যাক নেয়া২০০ পাউন্ড ওজনের একজন মানুষ প্রতি ঘন্টায় ৬৩৭ ক্যালোরি পোড়াতে সক্ষম হন যদি তিনি পিঠে ভারী ব্যাগ বহন করেন ভ্রমণের সময়।
১৩।রোলার ব্লেন্ডিংরোলার ব্লেন্ডিং বা চাকাওয়ালা জুতা পরে চললে ঘন্টায় ৬৮৩ ক্যালোরি খরচ হয়। 

শেয়ার করুন

পাঠকের মতামত