আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সুখী হতে মনোবিজ্ঞানের ১৯ টিপস

সুখী হতে মনোবিজ্ঞানের ১৯ টিপস

১. আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এমন তিনটি বিষয় প্রতিদিন ডায়েরিতে লিখে রাখুন। সম্প্রতি ইউসি ডেভিসের মনোবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, এতে তৃপ্তি মেলে।



২. এমন এক রাতে বাইরে বেরিয়ে পড়ুন যখন পরিষ্কার ঝকঝকে আকাশে তারাগুলো স্পষ্ট দেখা যায়। ওই আকাশের দিকে তাকিয়ে থাকলে মনের সব জড়তা নিমেষে দূর হয়ে যায় বলে প্রমাণ মিলেছে গবেষণায়।



৩. সুন্দর কোনো স্থানে বেড়াতে চলে যান। ২০১৫ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে বলা হয়, সুইজারল্যান্ডে চলে যান। মনটা শান্তিতে ভরে উঠবে।



৪. এক কাপ ধোঁয়া ওঠা কফি পান করুন। এটি কেন্দ্রীয় স্নায়ুব্যবস্থাকে প্রভাবিত করে। ক্যাফেইন কেবল সতেজ করে তা-ই নয়, এটি মনমেজাজ ভালো কর দেয়।



৫. অসংখ্য গবেষণায় এ তথ্য আজ প্রমাণিত সত্য যে মেডিটেশনে শান্তি মেলে। কাজেই এর চর্চা শুরু করে দিন।



৬. রোমাঞ্চকর উপন্যাস পড়ুন। ২০১২ সালের এক গবেষণায় বলা হয়, রোমাঞ্চ উপন্যাস মানুষকে অনুপ্রেরণা জোগায়। সুখী করে তোলে পাঠককে।



৭. বাইরে ঘুরতে যাওয়ার মজাই আলদা। বিশেষ করে বন্ধু বা পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে চলে যান। জীবনের সব ভালো না লাগা গায়েব হয়ে যাবে। এক গবেষণায় বলা হয়, বনে গেলে মানসিক চাপ দূর হয়ে যায়।



৮. প্রকৃতির মাঝে হেঁটে আসুন। গাছপালাপূর্ণ পরিবেশ বা যেকোনো পার্কে সামান্য সময় হাঁটলেই সুখী মন নিয়ে ঘরে ফিরবেন আপনি।



৯. মনটা ভালো থাকা অবস্থায় যা করতে ভালো লাগে, তাই করুন যখন মনটা খারাপ থাকে। অসুখী মন নিয়ে ইতিবাচক কাজ করলে সুখ ভর করতে থাকে।



১০. যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিন। আপনি পছন্দ করেন বা না-ই করেন, সুখ আসবে মনে। গবেষণায় দেখা গেছে, এসব কাজে যোগ দিলে দুশ্চিন্তা ও বিষণ্নতা দূর হয়ে সুখ আসে।



১১. দুঃখের গান শুনলে মনটা অনেক উদার হয়ে ওঠে, ভালো লাগা কাজ করে বলে গবেষণায় বলা হয়েছে। কাজেই কষ্টের কোনো গান শুনতে পারেন।



১২. বাস্তবমুখী লক্ষ্য নির্ধারণ করুন। এ কাজটি যখন কল্পনাবিবর্জিত হয়, তখন মনে সুখ লাগে।


১৩. মনের অনুভূতিগুলো লিখে ফেলুন। গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত ডায়েরি লেখেন, তাঁরা এ কাজের পর সুখী হয়ে ওঠেন।



১৪. অন্যের জন্য অর্থ ব্যয়ে কিছু সুখ মেলে। নিজের জন্য তো মেলেই। কাউকে উপহার কিনে দেয়া বা অর্থ সহায়তা দিলে সুখের সন্ধান পাবেন।



১৫. বন্ধুদের সঙ্গে সময় কাটান। যা-ই করুন না কেন, মন ভালো হবে।



১৬. মন খারাপ অবস্থায়ও যদি হাসতে পারেন, তাহলে চট করে মন ভালো হয়ে যাবে। কোনো কারণ ছাড়াই হেসে দেখুন, ফল মিলবে।



১৭. ক্ষমাশীল হোন। কেউ মনে কষ্ট দিয়ে থাকলে তা পুষে রাখবেন না। এতে সুখ নষ্ট হবে। কিন্তু ক্ষমা করে দিলে ভারমুক্ত হবেন।



১৮. সঙ্গী-সঙ্গিনীর সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠুন। এ বছর প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়, অন্তরঙ্গ জুটিরা সুখের সময় কাটান।



১৯. শরীরচর্চা করুন। ব্যায়ামে দেহমন সুস্থতা পায়। মন ভালো থাকে। সুখ বোধ করবেন অনায়াসে।

শেয়ার করুন

পাঠকের মতামত