আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

হিজাব যখন ফ্যাশনের অনুষঙ্গ

হিজাব যখন ফ্যাশনের অনুষঙ্গ

মুসলিম রাষ্ট্রগুলোতে নারীরা সাধারণত স্কার্ফ বা হিজাব পরেন৷ মাথার চুল ঢেকে রাখাই এই হিজাবের মুখ্য উদ্দেশ্য৷ কিন্তু বর্তমানে এটি যেন ফ্যাশন অনুষঙ্গ হয়ে উঠেছে৷ আর তার ফলে ফ্যাশন মঞ্চেও এখন উঠে এসেছে হিজাব৷



কথা হচ্ছে ‘টোকিও ফ্যাশন উইক’ নিয়ে৷ সেখানে এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনাররা তাঁদের পোশাক নিয়ে উপস্থিত হয়েছিলেন৷ কিন্তু ইন্দোনেশিয়ার এক ডিজাইনার হাজির হয়েছিলেন নানা ধরনের হিজাব নিয়ে৷ নিজের শরৎ ও শীতের পোশাক সম্ভারের নাম দিয়েছেন তিনি ‘নূরজাহরা’৷



নূরজাহরা অর্থ দীপ্তিময় আলো৷ আরবি শব্দ নূরজাহরা নামটি নেয়া হয়েছে ফাতিমা জাহরার নাম থেকে৷ ফাতিমা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর কন্যা৷ ডিজাইনার উইন্দ্রি উইদিয়েস্তা ধারি সাংবাদিকদের বলেন, হিজাব আসলে কোনো প্রতিবন্ধকতা নয়৷



এই ঢিলাঢালা পোশাকে শরীর ঢেকে রাখার পাশাপাশি তুমি কতটা আভিজাত্য ফুটিয়ে তুলতে পারো, এর মাধ্যমে সেটাই প্রকাশ পায়৷ ইসলামিক রাষ্ট্রগুলোতে চুল এবং ঘাড় ঢেকে রাখা খুব স্বাভাবিক একটি রীতি বলে জানান তিনি৷



ইরানে বিপ্লব এবং আরব বসন্তের ফলে এই হিজাব ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠলেও অনেক দেশের ক্রীড়াঙ্গনে এখনও হিজাব পড়ে প্রবেশ নিষেধ৷ তবে ধারির কাছে হিজাব শুধুমাত্র একটি ফ্যাশন অনুষঙ্গ৷ আর তার সঙ্গে সঙ্গে এটা বেশ আরামদায়ক পোশাক– এমনটাই মনে করেন ধারি৷ তাই এটাকে ধর্মীয় পোশাক বলতে একেবারেই রাজি নন তিনি৷



তিনি জানান, ‘আমরা মানুষকে জানাতে চাই, হিজাব পরা কোনো কঠিন কাজ নয়৷ খুব সহজে নিজেরাই এটা পড়তে পারেন৷’



উইন্দ্রি উইদিয়েস্তা ধারির ডিজাইন করা হিজাবগুলো সুতি এবং সিল্কের তৈরি৷ কয়েকটিতে আছে প্রাকৃতিক রঙের প্রিন্ট, কয়েকটিতে টাইডাই, আবার কখনও বা ইন্দোনেশিয়ান বাটিক৷ তিনি জানান, ‘প্রাচীন প্রথাগত ভাবনাও তিনি তাঁর ডিজাইনে প্রয়োগ করেছেন, যার ফলে তাঁর সৃষ্টির মধ্যে একটা যেন স্বতন্ত্র ধারণা তৈরি হয়েছে৷’

শেয়ার করুন

পাঠকের মতামত