আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

দ্রুত সাজগোজের কিছু কৌশল

দ্রুত সাজগোজের কিছু কৌশল

নিজেকে সুন্দর দেখাতে কে না চায়। আর এজন্য সাজগোজের পেছনে অনেক সময় ব্যয় করে থাকেন অধিকাংশ নারীরা। তবে অনেক সময় তাড়াহুড়ার কারণে সাজগোজ করতে ভুলে যান অনেকেই। কিন্তু খুব দ্রুত সাজতে পারার টেকনিক গুলো যদি জানা থাকে, তাহলে আর অগোছালো থাকতে হয় না। অল্প সময়েই আপনি থাকতে পারবেন একদম টিপটপ। আজ আসুন এমন কিছু কৌশল জেনে নেয়া যাকই।



১। চোখে মাশকারা দিতে ভুলে গেছেন? চিন্তার কোনো কারণ নেই। আপনার হাতে একটু পানি নিয়ে চোখের পাতায় ছিটা দিন। এটি দারুণ ভাবে কাজ করে। এতে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন, কালো ও সুন্দর দেখাবে।



২। লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগিয়ে নিন। এটা করলে সারাদিন লিপস্টিকের রঙ ঠিক থাকবে।



৩। ব্রণের উপর ভেসলিন লাগিয়ে নিলে ব্রণের লাল ভাব কমবে। ত্বক দেখাবে ফ্রেশ।



৪। ব্যায়ামের পরে মুখ লাল হয়ে যায়। একটি তোয়ালে বরফ ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ২ মিনিট ঘাড়ে চেপে রাখুন। মুখের লাল ভাব কমে যাবে।



৫। বাহিরে যাওয়ার আগে এক চিমটি বেবি ওয়েল মাথার চুলে বুলিয়ে নিন। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।



৬। ড্রায়ার না করতে চাইলে সকালে গোসলের পরে চুল শুকানোর জন্য পেপার টাওয়েল বা টিস্যু দিয়ে চুল মুছে নিন এবং ১০ মিনিট বাতাসে শুকিয়ে নিন। তারপর ভাল কোন স্প্রে দিয়ে স্প্রে করে নিন।



৭। ফাউন্ডেশন-এর সাথে ভেসেলিন এবং হাল্কা গোলাপি লিপগ্লস মিশিয়ে নুড লিপস্টিক তৈরি করে ফেলুন নিজেই যা বর্তমানে খুব চলছে।



৮। আইলাইনার শার্প করার আগে ১০-১৫ মিনিট ফ্রিজে রাখুন। এতে আইলাইনার শার্প করার সময় ভাঙ্গবেনা।



৯। তেল দেয়া চুল ধোয়ার সময় না থাকলে বেবি পাউডার ব্যবহার করুন,তেল দূর হবে।



১০। অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি কোনো অনুষ্ঠানে গেছেন কিন্তু চোখ সাজাতে ভুলেই গেছেন। তখন সাথে লিপস্টিক থাকলে আপনার হাতের আঙ্গুলে সামান্য লিপস্টিক লাগিয়ে চোখের পাতায় ঘষে লাগিয়ে নিন। প্রতিদিন যাদের বাহিরে যেতে হয় তারা চোখের পাতায় ভেসলিন লাগাতে পারেন। এতে চোখের পাতা দীপ্তি ছড়াবে।

শেয়ার করুন

পাঠকের মতামত