আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

মেকআপ ছাড়াই হয়ে উঠুন আকর্ষণীয়!

মেকআপ ছাড়াই হয়ে উঠুন আকর্ষণীয়!

নিজেকে সুন্দর ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলতে মেকআপের জুড়ি নেই। ফলে অনেক নারীই আজকাল মেকআপের দ্বারস্থ হন। তবে মেকআপে সাময়িক সুন্দর দেখা গেলেও ত্বক ক্ষতির দিকে নিয়ে যায় বেশি। তাহলে কি করবেন? কিছু বিষয়ের দিকে নজর দিলে মেকআপ ছাড়াই নিজেকে সতেজ ও সুন্দর রাখতে পারবেন আপনি। তাহলে চলুন দেখে নেয়া যাক বিষয়গুলো-



রোজ সকালে ব্যায়াম করুন
প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন। ব্যায়াম করলে ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয়। এর ফলে আপনার ত্বক আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।



পর্যাপ্ত পানি পান
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। ব্যস্ততার কারণে আমরা অনেকেই নিয়মিত পানি পান করতে পারি না। এর প্রভাব পড়ে আমাদের চেহারার উপর। যেকোনো মুহূ্র্তে পানি পেতে সাথে সব সময় পানির বোতল রাখতে পারেন। গ্রীষ্ম, বর্ষা, শীত – সব সময়ই পানি পান করার অভ্যাস করুন।



ময়েশ্চারাইজার ব্যবহার
নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। ফলে ত্বক ঝুলে বা কুঁচকে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। নিজেকে আকর্ষণীয় দেখাতে মুখ ও গলায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন বিশেষ গুরুত্ব সহকারে।



ফেসওয়াশ ব্যবহার
ত্বক পরিচ্ছন্ন রাখতে ফেসওয়াশ ব্যবহার করা অত্যন্ত জরুরি। সকালে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করুন। এছাড়া কোনো কারণে বাইরে দীর্ঘ সময় ধরে থাকতে হলে ফিরে এসে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।



গরম পানি ও লেবুর রস পান
চা-কফি খাওয়ার অভ্যাস বাদ দিয়ে গরম পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। এই পানীয়টি আপনার শরীর থেকে বিষাক্ত বিভিন্ন উপদান দূর করতে সাহায্য করবে।



শ্যাম্পু করুন নিয়মিত
আপনার চেহারা অনেকাংশে আপনার চুলের সৌন্দর্যের উপর নির্ভরশীল। ঝরঝরে-ঝলমলে চুল আপনার চেহারায় এনে দেয় এক ভিন্ন মাত্রা। চুলের ব্যাপারে তাই সচেতন হওয়া প্রয়োজনীয়। চুলকে আকর্ষণীয় রাখতে তিন দিনে কমপক্ষে একবার শ্যাম্পু ব্যবহার করার অভ্যাস করুন।



নিজেকে সুন্দর মনে করুন
সব সময় মনে রাখুন সৌন্দর্য মূলত মানসিক একটি ব্যাপার। নিজেকে সুন্দর মনে করলে আপনার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। এই আত্মবিশ্বাসের কারণে আপনি অন্যদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। তাই ‘আপনি সুন্দর’ -এ কথাটা বিশ্বাস করতে শিখুন।

শেয়ার করুন

পাঠকের মতামত