আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

নতুন বছরের ৮ অঙ্গীকার

নতুন বছরের ৮ অঙ্গীকার

নতুন বছরের শুরুতে উৎসাহ-উদ্দীপনা-উদ্যম টগবগিয়ে ফুটতে থাকে। একটা সজীব সূচনার জন্য অনেকেই তাই বছরের প্রথম দিনটাকে বেছে নেন।

কিন্তু দেখা যায়, নতুন নতুন নানা প্রতিজ্ঞা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। জীবনটাকে সুন্দরভাবে সাজাতে তাই সহজ কিছু অঙ্গীকারের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা সারাবছর মেনে চলা সহজ হবে।

টাকা সঞ্চয়
ওয়াশিংটন পোস্ট অনুসারে, শতকরা প্রায় ৪০ থেকে ৫০ ভাগ মানুষ বছরের শুরুতে অঙ্গীকারবদ্ধ হয়। তাদের মধ্যে প্রায় অর্ধেকই তিন মাসের বেশি তা টিকিয়ে রাখতে পারে না। শতকরা প্রায় ১৯ ভাগ মানুষ সারা বছর তাদের অঙ্গীকার রক্ষা করে থাকে। মানসিকতা ও ফিটনেস বিশেষজ্ঞ এবং ‘মোটিসিজ’ নামক ওয়েলনেস প্রোগ্রামের প্রতিষ্ঠাতা সোনিয়া সাত্রা বলেন, ‘জমানোর জন্য একটি মাসিক নির্ধারিত টাকা আলাদা করে রাখা দরকার। যদি মনে হয় নিজের কাছে রাখা সম্ভব নয় তাহলে ডিপোজিট করতে পারেন।’

হাসিখুশি থাকা
পাওয়ার অব পজিটিভিটি অনুসারে, হাসিখুশি থাকার চ্যালেঞ্জের জন্য একটি খালি নিন। যখনই আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে, তা কাগজে লিখে জারে ভরে রাখুন। এরপর সপ্তাহ বা মাস শেষে জার খালি করে ঘটনাগুলো পড়ে দেখুন। এতে মন ভালো হয়ে যাবে।

ওজন কমানো
মাইন্ড এবং ফিটনেস বিশেষজ্ঞ সোনিয়া বিশ্বাস করেন, নতুন বছরে ওজন কমানোর চ্যালেঞ্জটি পূর্ণ করা সম্ভব। তিনি উপদেশ দেন, ঘরে দুইটি বোর্ড রাখার জন্য। একটিতে আপনি যেমন শারীরিক গঠন চান সেরকম ছবি বা আপনার পছন্দের পোশাক যেটি ওজন বৃদ্ধির কারণে পরতে পারছেন না এবং অপর বোর্ডে আপনার বর্তমান ছবি যাতে আপনি খুশি নন এবং আপনার সঙ্গে তুলনা করা যায় এমন ফ্যাটি মানুষের ছবি লাগান। বোর্ড দুইটি এমন জায়গায় রাখবেন যাতে আপনি সব সময়, প্রতিদিন দেখতে পান। এই বোর্ড দুইটি আপনাকে মনে করিয়ে দেবে, আপনাকে আসলে কি করতে হবে।

ব্যায়াম করা
নিউট্রিশন এবং শারীরিক শক্তি বিষয়ক কোচ অ্যাডাম বলেন, ‘প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি প্রথম দিন মাত্র ৫ মিনিট ব্যায়াম করতে পারেন। পরের দিন আরো পাঁচ মিনিট যোগ করুন অর্থাৎ ১০ মিনিট ব্যায়াম করুন। এভাবে ৫ মিনিট করে বাড়াতে থাকুন আপনার ব্যায়ামের সময়। মাস শেষে দেখবেন আপনি অনায়াসে ২০ মিনিট ব্যায়াম করতে পারছেন। নিজেকে এই নিয়মে অভ্যস্ত করে তুলুন।’

অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা
ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলার ধারণাটি আসে রোনাল্ড এবং গ্যালিনার কাছ থেকে। যারা ‘ইট ওয়েল, মুভ ওয়েল, লিভ ওয়েল : ৫২ ওয়েস টু ফিল বেটার ইন অ্যা উইক’ এর সহ-লেখক। তাদের মতে, প্রতি মাসে ঘরের একটি অংশ বা রুমের দিকে মনোনিবেশ করা দরকার। মাসের প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিন ঠিক করে ঘর পরিষ্কার ও অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া উচিত। আসবাবপত্রগুলোর জায়গা পরিবর্তন করে দেওয়া উচিত। এটি অনেকাংশে আমাদের মেজাজের ওপর প্রভাব ফেলে। এই ধরনের কাজের মাধ্যমে সব কিছুতে নতুন উদ্যম তৈরি হয়।

স্বাস্থ্যকর খাবার গ্রহণ
নতুন বছর জুড়ে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার চ্যালেঞ্জটি রক্ষা করা আবশ্যক। অ্যাডামের মতে, আপনি কি কি খাচ্ছেন তা লিখে রাখতে পারেন। তাহলে পরবর্তীতে বুঝতে পারবেন যে, কোন খাবারটি তালিকা থেকে বাদ দিতে হবে এবং কোনটি খেতে হবে। অবশ্যই অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে।

কৃতজ্ঞতা স্বীকার করা
হোম ইকোনোমিস্ট ব্রেট গ্রাফ মনে করেন, কৃতজ্ঞতা স্বীকার করা এমন একটি ব্যাপার যেটিকে এই নতুন বছরে আমাদের সবাইকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত। সব কিছুর জন্য কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। সেই একই ভাবে যা কিছু ভালো ঘটে এবং যার মাধ্যমে ঘটে তার জন্য কৃতজ্ঞ থাকা এবং তা প্রকাশ করা গুরুত্বপূর্ণ।

সদয় হওয়া
ব্রেট মনে করেন, নতুন বছরে নিজের এবং অন্যের প্রতি সদয় হওয়া উচিত। নিজের ভুলক্রটিতে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। এভাবে এক সপ্তাহ নিজেকে প্রস্তুত করে পরবর্তীতে অন্যের প্রতিও সদয় থাকার চেষ্টা করুন। আপনার ব্যস্ত প্রতিবেশীর সঙ্গে ডিনার করতে পারেন কিংবা ঘরে ফেরা ক্লান্ত সঙ্গীকে স্বেচ্ছায় কফি বানিয়ে দিতে পারেন। আপনি যদি কারো প্রতি সদয় ভাব পোষণ করেন তাহলে সেও আপনার প্রতি সদয় হবে। অর্থাৎ কারো জন্য স্বেচ্ছায় কিছু করা যাতে সে খুশি হয়। তবে মনে রাখবেন আপনি এমন কিছু করলেন যার বিনিময় আশা করেন, তাহলে সেটা সদয় হওয়ার লক্ষণ নয়।


এলএবাংলাটাইমস/এলআই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত