আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

লন্ডনে প্রবাসী দলীয় নেতাকর্মীদের আম খাওয়ালেন শেখ হাসিনা

লন্ডনে প্রবাসী দলীয় নেতাকর্মীদের আম খাওয়ালেন শেখ হাসিনা

যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজশাহীর ফজলি আম খাওয়ালেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ জুন বাংলাদেশ বিমানের ফ্লাইটে লন্ডনে ব্যক্তিগত সফরে আসার সময় সঙ্গে করে ১৫ খাচা ফজলি আম নিয়ে আসেন প্রধানমন্ত্রী। আমগুলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর হাতে দেশের আম পেয়ে যারপরনাই খুশি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার দেওয়া এই আমগুলোকে নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর স্নেহভরা ভালোবাসার উপহার হিসাবে দেখছেন। যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ফয়েজ বলেন, প্রধানমন্ত্রী প্রমাণ করলেন তিনি দলের নেতা-কর্মীদের সন্তানের মতো ভালোবাসেন। তিনি সাথে করে আম নয়, আমের মধ্যে করে স্নেহ ভালবাসা নিয়ে এসেছেন।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান বলেন, আমি তো আম নিজের হাতে বিলিয়েছি, উনাকে যে আমরা আপা ডাকি সেটার উপহার আজ পেলাম।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, দেশের আম, জাম, কাঠালের প্রতি দুর্বলতা রয়েছে। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী যে কর্মীদের কথা মনে রেখে আম নিয়ে এসেছেন সেটা দলের কর্মীদের প্রতি নেত্রীর ভালোবাসার প্রকাশ।
উল্লেখ্য, শেখ হাসিনা চোখের চিকিৎসা করাতে ব্যক্তিগত এক সফরে গত ১২ জুন লন্ডনে পৌঁছান। ১৮ জুন তিনি বাংলাদেশে ফিরবেন।


শেয়ার করুন

পাঠকের মতামত