আপডেট :

        ১৯৯২ সালের মাফিয়া হামলার তদন্তে নাম, মৃ ত অবস্থায় পাওয়া গেল সাবেক পুলিশপ্রধানকে

        আগাছানাশক রাউন্ডআপে ক্যানসারের অভিযোগ, ক্ষতিপূরণে ৭২৫ কোটি ডলারের চুক্তি অনুমোদন

        ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অসাংবিধানিকভাবে ব্যয় বিল পাস, আদালতের রায়

        ইন্ডিয়ানায় পরিবারের চারজনের মৃ ত্যুর কারণ প্রকাশ, মেয়ের ৯১১ কলে উঠে আসে ভয়াবহ তথ্য

        সান্তা ক্লারিটা শেরিফ স্টেশনের বাইরে গাড়ির জানালা ভেঙে ব্যক্তিকে আটক করল আইসিই

        ঝড়ের পানিতে ডুবল সান ফার্নান্দো ভ্যালির ব্যবসাপ্রতিষ্ঠান, ড্রেনেজ সংস্কারের দাবি

        ক্যালিফোর্নিয়ায় প্রবল বন্যার পানিতে ভেসে দুইজনের মৃ ত্যু, উদ্ধার অভিযান

        সোনা কেনার নামে বৃদ্ধকে প্রতারণার অভিযোগ, লস এঞ্জেলেসের তিনজন গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ার গুদামে অভিযান, ৬২ জন গ্রেপ্তার; জব্দ ২৮ কোটি ডলারের গাঁজা

        পাসাডেনায় উদ্ধার ৩৮ কুকুরের নতুন ঠিকানা দরকার, দত্তক নিতে আহ্বান

        অস্বাভাবিক জোয়ার ও ঝড়ের আশঙ্কা, আগামী সপ্তাহে ঝুঁকিতে ক্যালিফোর্নিয়া উপকূল

        ভোররাতে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস এঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা

        লস এঞ্জেলেসের প্রশাসনিক পরিবর্তনে রূপান্তর দলের নেতৃত্ব দেবেন কন্যান্ট ও কিফার

        অপরাধের পথ থেকে সন্তানকে ফেরাতে চেয়েছিলেন, এখন ছেলের বিরুদ্ধেই হ ত্যার অভিযোগ

        এআই শেয়ারের দরপতনে নাসডাকের বড় ধস, বছরজুড়ে অর্জিত সব মুনাফা হারাল প্রযুক্তি খাত

        ১২ জনের মৃ ত্যুর কারণ প্যালিসেডস দাবানল, অগ্নিসংযোগের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি

        কোরিয়াটাউনে মানসিক সংকটে থাকা ব্যক্তিকে গু লি, এলএপিডি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবে না প্রসিকিউটররা

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

হলিউডের সিনেমায় শ্বেতাঙ্গদের আধিপত্য

হলিউডের সিনেমায় শ্বেতাঙ্গদের আধিপত্য

মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় বলা হচ্ছে, হলিউডের চলচ্চিত্র জগতে সব জাতি-বর্ণ-লিঙ্গ বা যৌন অভিরুচির মানুষের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গভীর সমস্যা রয়েছে।


ওই জরিপে চার শতাধিক চলচ্চিত্র এবং টিভি সিরিজ বিশ্লেষণ করে গবেষকরা বলেছেন, এগুলোতে যত চরিত্র রয়েছে তার মাত্র এক তৃতীয়াংশ নারী। মাত্র ১৮ শতাংশ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধি।


সমকামী বা লেসবিয়ান বলে চিহ্নিত - এমন চরিত্র রয়েছে মাত্র ২ শতাংশ। অর্ধেকেরও বেশি সিনেমা বা টিভি সিরিজে কোন এশিয়ান চরিত্র নেই। এসব সিনেমার শতাধিক পরিচালকের মধ্যে মাত্র দু’জন কৃষ্ণাঙ্গ মহিলা।


সার্বিকভাবে হলিউডের সিনেমা জগতে এখনো শ্বেতাঙ্গদেরই আধিপত্য - বলছে জরিপটি।


এবছরের হলিউডের একাডেমি পুরস্কার বা ‘অস্কা’ দেবার অনুষ্ঠানের দু’দিন আগে ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার করা এ জরিপটি বের হলো।


ইতিমধ্যেই এবারে অস্কারকে কেন্দ্র করে হলিউড চলচ্চিত্রজগতের ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচকরা বলছেন, পুরস্কারের জন্য যেসব মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব ঘটেনি।


এ নিয়ে পরিচালক স্পাইক লি-সহ কয়েকজন অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করেছেন।


এর পর অস্কার পুরস্কারের উদ্যোক্তারা অঙ্গীকার করেছেন যে ‘মোশন পিকচার একাডেমি’তে নারী ও সংখ্যালঘুদের প্রতিনিধির সংখ্যা দ্বিগুণ করা হবে।



শেয়ার করুন

পাঠকের মতামত